
ভাঙাচোরা কোচে যাত্রাভোগান্তি; অধরা পঞ্চগড়ের রেল সম্প্রসারণ
রাজধানীর সঙ্গে দেশের সবচেয়ে দূরবর্তী রেলপথ সীমান্তজেলা পঞ্চগড়ে। গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে রেলযোগাযোগ এখন দুর্ভোগে রূপ নিয়েছে। যাত্রীদের অভিযোগ, পুরনো ভাঙাচোরা কোচ, অপরিচ্ছন্ন পরিবেশ আর দুর্ঘটনায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এছাড়াও দীর্ঘদিনে বাস্তবায়ন হয়নি পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথ সম্প্রসারণ ও পঞ্চগড় থেকে খুলনা ও কক্সবাজার পর্যন্ত রেলযোগাযোগ।

বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু
পবিত্র ঈদুল আজহার বন্ধ শেষে আজ (সোমবার, ১ জুন) সকাল থেকে দেশের চতুর্দেশিয় স্থলবন্দর বাংলাবান্ধায় আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

পঞ্চগড়ে ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বাংলাদেশ থেকে নিজ দেশ ভারতের ফেরার পথে বাংলাবান্ধায় মার্কিন ডলারসহ পলাশ চন্দ্র মাঝি নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ (সোমবার, ২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিকে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে তল্লাশি করে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার খুঁজে পায় বিজিবি।

বাংলাবান্ধা দিয়ে নেপালে আলু রপ্তানিতে রেকর্ড, একদিনে গেলো ১৫৭৫ টন
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ নেপালে আলুর রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছেই। এ মৌসুমে একদিনে সর্বোচ্চ আলু নেপালে রপ্তানি হয় আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর)। রপ্তানি হয়েছে মোট ১ হাজার ৫৭৫ টন আলু।

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত
দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আজ (রোববার, ১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

আমদানিতে ভাটা: বাংলাবান্ধা স্থলবন্দরের লেনদেন অর্ধেকেরও নিচে
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানিতে ভাটা পড়েছে। ভুটান থেকে আসছে না পাথর। বন্দরটির লেনদেন নেমেছে অর্ধেকেরও নিচে, যার প্রভাব পড়েছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরাও।

প্রতিষ্ঠার ২৭ বছরেও গতি পায়নি বাংলাবান্ধা স্থলবন্দর
ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে দেশের একমাত্র চতুর্দেশিয় স্থলবন্দর বাংলাবান্ধা। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠার ২৭ বছরেও পায়নি কাঙ্ক্ষিত গতি। উল্টো গেলো এক বছরে বন্দরটি দিয়ে কমেছে আমদানি-রপ্তানি বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, সড়ক ও রেলপথের মাধ্যমে চারটি দেশকে যুক্ত করা গেলে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যাবসায়িক হাবে পরিণত হবে সর্ব উত্তরের স্থলবন্দরটি।