
নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত থেকে ২০ কোটি ডলারের ওষুধ আমদানি পাকিস্তানের
একে-অপরের চিরশত্রু হলেও ভারত-পাকিস্তান বাণিজ্য সম্পর্কের সমীকরণ একেবারে আলাদা। জৈব রাসায়নিক ও ফার্মাসিউটিকাল পণ্যের ক্ষেত্রে নয়াদিল্লির ওপর প্রায় পুরোপুরি নির্ভর করে ইসলামাবাদ। ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় আরব আমিরাত বা মালয়েশিয়া হয়ে ওষুধ ও প্রতিষেধক আসে পাকিস্তানে। ২০২৫-২৬ অর্থ বছরে নয়াদিল্লি থেকে রেকর্ড ২০ কোটি ডলারেরও বেশি ওষুধ জাতীয় পণ্য আমদানি করেছে শেহবাজ শরীফের সরকার।

দীপাবলি ঘিরে ভারতে জমে উঠেছে অলঙ্কার কেনাবেচা, বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের
উৎসবের মৌসুম চলছে ভারতে। দীপাবলির বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি ধনতেরাস উদযাপনে কেনাকাটার হিড়িক পড়েছে অলঙ্কারের দোকানে। স্বর্ণ-রূপাসহ সব ধরনের মূল্যবান গহনা বিক্রি হচ্ছে বেশ। গেলো বছরের তুলনায় এ বছর ৩৫ শতাংশ পর্যন্ত বিক্রি বাড়বে বলে প্রত্যাশা অলঙ্কার-ব্যবসায়ীদের। অন্যদিকে, দূষণ নিয়ন্ত্রণ আর ক্রমবর্ধমান খরচের চাপে বাণিজ্যে মন্দার মধ্যেই তুমুল ব্যস্ততা আতশবাজির কারখানাগুলোতে।

জাপানে রপ্তানি বাণিজ্যে নতুন আশার আলো, সম্ভাবনাময় চামড়া ও জুতা
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্রটির বিশাল বাজারে প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারেনি বাংলাদেশ। রপ্তানিকারকরা বলছেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানিতে রয়েছে বিপুল সম্ভাবনা। আর জাপানি ক্রেতারা বলছেন, গুণগত মান, সময়মতো পণ্য সরবরাহ আর কার্যকর প্রচারণা চালালে জাপানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য নতুন গতি পাবে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরের পর সেই সম্ভাবনা ঘিরে নতুন করে আশাবাদী রপ্তানিকারকরাও।

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

জাপানের সঙ্গে পারস্পরিক অংশীদারত্বের পথচলাকে নতুন মাত্রায় নিতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে জাপান-বাংলাদেশের পারস্পরিক অংশীদারত্বের পথচলাকে বাংলাদেশ নতুন মাত্রায় নিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তারেক রহমান টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে জাপানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থানসহ টোকিও সফরে বাংলাদেশের পক্ষ থেকে তোলা হচ্ছে ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজ প্রস্তাব। তবে বাণিজ্য ঘাটতি কমানো, চুক্তির সুফল নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাস্তবে রূপ দেয়াই হবে এ সফরের বড় পরীক্ষা।

প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর সম্পন্ন; আঞ্চলিক বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট জেলায় গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর এ সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনকে কেন্দ্র করে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, বিমান যোগাযোগ জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এ জন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা
বাংলাদেশকে শুধু বাণিজ্যের গন্তব্য নয়, আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বলেছেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্বে বাংলাদেশ ও কানাডার মতো দেশগুলোর নিজেদের সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা রয়েছে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা আন্তর্জাতিক ব্যবস্থায় আরও বেশি প্রভাব রাখতে পারে।

এশিয়ার দিকে বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্য, বাংলাদেশের সামনে নতুন সুযোগ: রেহমান সোবহান
বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে এশিয়ার দিকে সরে যাচ্ছে। এই পরিবর্তন ঠেকাতে উন্নত দেশগুলো বাজারে হস্তক্ষেপ ও শুল্ক আরোপের মতো যেসব পদক্ষেপ নিচ্ছে, তা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। বরং বাংলাদেশের উচিত বিশ্বজুড়ে নিজেদের মূল্যশৃঙ্খল বা ভ্যালু চেইন শক্তিশালী করা এবং চীন ও ভারতের মতো প্রতিবেশী বড় অর্থনীতির সুযোগ কাজে লাগানো।