বিজিএমইএ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল।

পোশাক খাতের টেকসই রূপান্তরে বিজিএমইএ-জিআইজেডের কৌশলগত সমঝোতা

পোশাক খাতের টেকসই রূপান্তরে বিজিএমইএ-জিআইজেডের কৌশলগত সমঝোতা

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

‘ঈদের আগেই শ্রমিকদের বেতন পরিশোধ করেছে ৯৯.৯১% কারখানা’

‘ঈদের আগেই শ্রমিকদের বেতন পরিশোধ করেছে ৯৯.৯১% কারখানা’

ঈদের আগেই শ্রমিকদের ফেব্রুয়ারির বেতন ৯৯ দশমিক ৯১ শতাংশ পোশাক কারখানা পরিশোধ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে উত্তরার বিজিএমইএ কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। আজ (বুধবার, ১১ মার্চ) তারা গভর্নরের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

রপ্তানি খাতে নগদ সহায়তায় ২৫০০ কোটি টাকা ছাড়

রপ্তানি খাতে নগদ সহায়তায় ২৫০০ কোটি টাকা ছাড়

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

পোশাক শিল্পের সংকট নিরসনে নীতিগত সহায়তার আশ্বাস গভর্নরের

পোশাক শিল্পের সংকট নিরসনে নীতিগত সহায়তার আশ্বাস গভর্নরের

তৈরি পোশাক (আরএমজি) খাতের বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে বিজিএমইএর একটি প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের অনুরোধ

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের অনুরোধ

দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্পের সুরক্ষায় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

এক বছরে বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেড; হুমকিতে শিল্পের সুনাম-ভাবমূর্তি

এক বছরে বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেড; হুমকিতে শিল্পের সুনাম-ভাবমূর্তি

গত এক বছরের বেশি সময় ধরে অর্ধশত শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ, কারখানা বন্ধ হওয়া, সবশেষ আগুনের ঘটনা- সব মিলে বিপর্যস্ত দেশের অন্যতম বৃহৎ ও প্রধান রপ্তানিকারক অঞ্চল- চট্টগ্রাম ইপিজেড। সবশেষ গতকাল (শুক্রবার, ১৭ অক্টোবর) ৩৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা প্যাসিফিক জিনসের আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। ৪২ বছরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে এসব ঘটনায় হুমকির মুখে পড়েছে সুনাম ও ভাবমূর্তি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

সংকটাপন্ন কয়েকটি ব্যাংকের কারণে পোশাক রপ্তানিকারকদের আর্থিক কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা নিয়ে আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএয়ের একটি প্রতিনিধিদল। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বাড়তি শুল্কের ভার নেবে না ক্রয়াদেশ প্রতিষ্ঠান, অনিশ্চয়তায় তৈরি পোশাক শিল্প

বাড়তি শুল্কের ভার নেবে না ক্রয়াদেশ প্রতিষ্ঠান, অনিশ্চয়তায় তৈরি পোশাক শিল্প

বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় অনিশ্চয়তায় পড়েছে তৈরি পোশাক শিল্প। এরইমধ্যে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ স্থগিত করেছে। অনেকে আগাম বলে দিয়েছে বাড়তি শুল্কের ভার নেবে না তারা। এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হুমকির মুখে পড়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে, কুটনৈতিক দক্ষতায় সমাধান না হলে বন্ধ হবে অনেক কারখানা। যার প্রভাব পড়বে অর্থনীতিতে।

বিজিএমএইএ সভাপতির সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিজিএমএইএ সভাপতির সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। সাক্ষাৎকালে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পোশাকশিল্পের শ্রম পরিস্থিতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বিজিএমইএয়ের সভা

পোশাকশিল্পের শ্রম পরিস্থিতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বিজিএমইএয়ের সভা

পোশাকখাতে সুষ্ঠু আইন-শৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ধারাবাহিকভাবে শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আসছে। এর প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) উত্তরায় বিজিএমইএ দপ্তরে শ্রমিক ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।