বিডিআর
অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি; আকবর আলীর ১৩ বছরের কারাদণ্ড

অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি; আকবর আলীর ১৩ বছরের কারাদণ্ড

সুদসহ ফেরত দিতে হবে বেতন-ভাতা

অন্যের নাম ও পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তৎকালীন বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রায় ৩৮ বছর চাকরি করার দায়ে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছেন আদালত।

পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ

পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ

পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

মব ভায়োলেন্স ও রাস্তা বন্ধ করার দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মব ভায়োলেন্স ও রাস্তা বন্ধ করার দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মব ভায়োলেন্স ও রাস্তা বন্ধ করার দিন শেষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

সেনাবাহিনী রাজনীতি সচেতন থাকবে, তবে রাজনীতিতে যেন না জড়ায়: তারেক রহমান

সেনাবাহিনী রাজনীতি সচেতন থাকবে, তবে রাজনীতিতে যেন না জড়ায়: তারেক রহমান

দেশের সেনাবাহিনী রাজনীতি সচেতন থাকবে, তবে রাজনীতিতে যেন না জড়ায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিডিআর হত্যা তদন্ত: শহিদ অফিসারদের সন্তানরা চাচ্ছেন অপরাধীর নাম প্রকাশ ও গ্রেপ্তারি পরোয়ানা

বিডিআর হত্যা তদন্ত: শহিদ অফিসারদের সন্তানরা চাচ্ছেন অপরাধীর নাম প্রকাশ ও গ্রেপ্তারি পরোয়ানা

বিডিআর স্বাধীন তদন্ত কমিশনের জমাকৃত প্রতিবেদনে উঠে আসা সামরিক ও বেসামরিক অপরাধীর নাম প্রকাশ ও এরেস্ট ওয়ারেন্ট প্রদানের দাবি জানিয়েছেন শহিদ আর্মি অফিসারের সন্তানেরা। আজ (সোমবার, ১ ডিসেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

বড়াইবাড়ীতে বিডিআর-বিএসএফ সংঘর্ষের চব্বিশ বছর পূর্তি আজ

বড়াইবাড়ীতে বিডিআর-বিএসএফ সংঘর্ষের চব্বিশ বছর পূর্তি আজ

বড়াইবাড়ী দিবস আজ (শুক্রবার, ১৮ এপ্রিল)। বিডিআর ও বিএসএফের মধ্যে লোমহর্ষক সংঘর্ষের চব্বিশ বছর পূর্তি। মাত্র ৮ জন বিডিআর সদস্য আর গ্রামের অধিবাসীরা একত্রিত হয়ে চার শতাধিক বিএসএফ সদস্যদের হামলা ঠেকিয়েছিল। তাদের পাল্টা আক্রমণে ১৬ জন বিএসএফ সদস্যের লাশ ফেলে পালিয়েছিল আক্রমণকারী বিএসএফ সদস্যরা। তাইতো সেই বীরত্ব গাঁথার দিনটি নানা অনুষ্ঠান আয়োজনে স্মরণ করেছেন সেখানকার মানুষ।

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এই ঘটনায় গঠিত তদন্ত কমিশন। আজ (বুধবার, ১৬ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

ফের পেছালো পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিনাদেশ

ফের পেছালো পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিনাদেশ

ফের পেছালো পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার প্রায় ৩০০ আসামির জামিনের বিষয়ে আদেশ। আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে মামলাটির পূর্ব নির্ধারিত সাক্ষ্যগ্রহণ ও জামিনের আদেশের জন্য দিন ধার্য থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

‘শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত’

‘শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত’

বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) বিকেলে যশোরের একটি হোটেলে দলীয় নেতাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

'একাত্তরের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব ও অহংকার'

'একাত্তরের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব ও অহংকার'

একাত্তরের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব ও অহংকার বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সেনা মালঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

বিডিআর হত্যাকাণ্ড মামলায় ২৩৯ আসামির জামিন শুনানি শেষ

বিডিআর হত্যাকাণ্ড মামলায় ২৩৯ আসামির জামিন শুনানি শেষ

বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩৯ জন আসামির জামিন শুনানি শেষ হয়েছে। জামিনের আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন আদালত। এ মামলায় আরও একজনসহ মোট ২৮৭ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে।

পিলখানা হত্যাকাণ্ড তদন্ত: এখন পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ

পিলখানা হত্যাকাণ্ড তদন্ত: এখন পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এখন পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা আ ল ম ফজলুর রহমান।