পাকিস্তানে রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত, নিহত ৫

লাইনচ্যুত বগি
এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী রেহমান বাবা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। মঙ্গলবার ভোরে মুলতানের শের শাহ সেতুর কাছে ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনায় পড়ার আগে ৯ নম্বর বগির চাকার নাট-বল্টু মেরামত করেছিলেন রেল কর্মীরা। আগে থেকেই কোনো ধরনের ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে পাকিস্তানের রেল কর্তৃপক্ষ।

এ দুর্ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও আহতদের সর্বোত্তম চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এএইচ