
প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সেশনের আমন্ত্রণ, নিশ্চিত করলেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

যেকোনো সময় ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ
প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেকের মহাসচিবের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন বিমসটেক মহাসচিবের
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।

বিমসটেকে নেতৃত্ব বাংলাদেশকে বৃহত্তর অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সহায়তা করবে: আইসিসিবি
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ সম্মেলনে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বাংলাদেশকে চেয়ারম্যান পদ দেয়া হয়েছে। এটি দেশটির জন্য ‘ব্যাংকক ভিশন ২০৩০’ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন ও বৃহত্তর অঞ্চলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে সহায়তা করবে বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি)।

'পারস্পরিক সহযোগিতা বিমসটেক অঞ্চলের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে'
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পারস্পরিক সহযোগিতা বিমসটেক অঞ্চলের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কৃষি উপদেষ্টা দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ (বুধবার, ৯ এপ্রিল) এই তথ্য জানানো হয়।

বিমসটেক চেয়ারম্যান ইউনূসকে মিয়ানমার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক গোষ্ঠীটি একটি নতুন গতিশীলতার সাক্ষী হবে।

বিমসটেক সম্মেলনকে বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নের মাধ্যম ভাবছেন বিশ্লেষকরা
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগ এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের পর বিমসটেকের মর্যাদা আরে বাড়লো বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। এবারের বিমসটেকে বাংলাদেশ সাফল্য অনেক বেশি বলেও মনে করা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হলে উভয় দেশই লাভবান হবে। এটি বরফ গলানোর সূচনা হলেও বৈঠকের সাফল্য নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর।

বিমসটেক সম্মেলন শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শুক্রবার, ৪ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংককের সুবর্ণ ভূমি বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাত ১০টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতেই ব্যাপক সংস্কার: প্রধান উপদেষ্টা
সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতেই ব্যাপক সংস্কার বলে জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমসটেকে তরুণদের সম্মেলনে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস ও মোদির পাশাপাশি বসা যে ছবি ভাইরাল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির পাশাপাশি চেয়ারে বসা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) সন্ধ্যা থেকেই ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) ছবিটি অনেকে শেয়ার দিয়েছেন।

সামুদ্রিক পরিবহন সহযোগিতায় চুক্তি সই করলো বিমসটেকের দেশগুলো
সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন দক্ষিণ এশিয়ার সাত দেশের জোট বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংরিলা হোটেলে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিটি সই করেন মন্ত্রীরা।