পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেকের মহাসচিবের সাক্ষাৎ

বৈঠকে ইন্দ্র মনি পান্ডে ও শামা ওবায়েদ
দেশে এখন
1

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

আজ (মঙ্গলবার, ৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিমসটেক মহাসচিব, বিমসটেক এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব এবং গঠনমূলক অবদানের প্রশংসা করেন এবং বঙ্গোপসাগর অঞ্চল জুড়ে যৌথ সমৃদ্ধি, স্থিতিস্থাপকতা এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করার জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বিমসটেকের বাংলাদেশ সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করেন।

সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ‘বাংলাদেশ ফার্স্ট’-এর কথা পুনর্ব্যক্ত করে তিনি এই অঞ্চলের জনগণের কাছে বাস্তব সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।

এসএইচ