বেনইয়ামিন-নেতানিয়াহু
ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর

ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী ইরানের রেলপথ ও সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার দাবি, এসব অবকাঠামো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যবহার করে আসছিল। যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইরানের ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শিল্পভিত্তিকে একাধিকবার টার্গেট করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে নিরাপত্তা অঞ্চলের সীমা আরও বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে নিরাপত্তা অঞ্চলের সীমা আরও বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে বিদ্যমান নিরাপত্তা অঞ্চলের সীমা ‘আরও বাড়াতে’ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লক্ষ্যবস্তু বাড়ানোর মাধ্যমে ইরানে হামলা ‘জোরদারে’র ঘোষণা ইসরাইলের

লক্ষ্যবস্তু বাড়ানোর মাধ্যমে ইরানে হামলা ‘জোরদারে’র ঘোষণা ইসরাইলের

ইরানে হামলা জোরদার করার পাশাপাশি আরও বিস্তৃত পরিসরে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর

হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ দিতে বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (রোববার, ২২ মার্চ) আরাদ শহরে ইরানের ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে একথা জানান নেতানিয়াহু। বলেন, সঠিক সময়ে সাইরেন বেজে ওঠায় হামলার মাত্রা ভয়াবহ হলেও কোনো প্রাণহানি ঘটেনি। যদিও ইরান হামলায় অন্তত ২০০ জনের প্রাণহানি ও ইসরাইলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। আর ইরানের রেড ক্রিসেন্ট জানায়, চলমান সংঘাতে ইরানের ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি ও আইআরজিসির অধীন বাসিজ মিলিশিয়া বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহতের পর এবার দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরাইল।

নেতানিয়াহুর মৃত্যুর খবরের প্রমাণ নেই: জেরুজালেম পোস্ট

নেতানিয়াহুর মৃত্যুর খবরের প্রমাণ নেই: জেরুজালেম পোস্ট

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন—এমন জল্পনা তুলে গতকাল (সোমবার, ৯ মার্চ) প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংস্থাটি বলে প্রতিবেদনে করেছেন জেরুজালেম পোস্ট।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর এ সংঘাত বা যুদ্ধের ১০ দিন পাড় হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিসহ ইসরাইলের বিভিন্ন শহরে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে: ট্রাম্প

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে রয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ কখন থামানো হবে সে বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসির।

নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান: আইআরজিসি

নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান: আইআরজিসি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরাইলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর হুমকি থেকে পরিত্রাণে এ অভিযান: নেতানিয়াহু

ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর হুমকি থেকে পরিত্রাণে এ অভিযান: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইসরাইল একসঙ্গে ‘ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি দূর করতে’ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা বা অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলা শুরু করার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনি নির্যাতন ভিডিও ফাঁসে ইসরাইলি সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ফিলিস্তিনি নির্যাতন ভিডিও ফাঁসে ইসরাইলি সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের গোপন ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত ইসরাইলি সেনাবাহিনীর সাবেক অ্যাডভোকেট জেনারেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।