
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ৫ নভেম্বর ২০২৬
আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন সম্পন্ন হয়েছে (Bangladesh Bank currency exchange rate BD)। বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্য সংকটসহ নানা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে গত কয়েক মাস ধরে বিদেশি মুদ্রার রেটে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। আজকের প্রকাশিত তথ্যানুযায়ী, মার্কিন ডলারের দাম বাজারে স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে। ব্যাংকগুলোতে ডলারের গড় দর লেনদেন হচ্ছে ১২৪ টাকা ৩৫ পয়সায়(Today currency exchange rate Bangladesh 5 November 2026)।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির পর আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য সংকটসহ নানা আন্তর্জাতিক কারণে গত কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার বাজারে বড় ধরনের ওঠানামা লক্ষ করা যাচ্ছে(Todays foreign exchange rate in Bangladesh 2026)।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশের এক কোটিরও বেশি প্রবাসী কর্মজীবী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সের ওপর ভিত্তি করেই সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের দেশে টাকা পাঠানো এবং লেনদেনের সুবিধার্থে আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বিভিন্ন বৈদেশিক মুদ্রার ক্রয় ও বিক্রয় হার প্রকাশ করা হয়েছে। আজকের রেটে ব্রিটিশ পাউন্ড ও ইউরোর দাম বৃদ্ধি পেয়েছে।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ৬ আগস্ট ২০২৬
আজ বৃহস্পতিবার, ৬ আগস্ট সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বিশ্ববাজারের বিভিন্ন পরিবর্তনের ফলে বেশ কিছুদিন ধরেই বৈদেশিক মুদ্রার বিনিময় হারে (Currency Exchange Rate) অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।

জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ শতাংশের বেশি
চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১২ জুলাই একদিনেই দেশে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

৪০ মাস পর ৩৬ বিলিয়নের ঘরে রিজার্ভ, কাটছে ডলারের সংকট
দীর্ঘ প্রতীক্ষার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি ফিরেছে। দীর্ঘ ৪০ মাস পর দেশের গ্রস বা মোট রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ কোটি মার্কিন ডলারে। আজ (বুধবার, ২৪ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানকে অতিরিক্ত ৩০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব
পাকিস্তানের আর্থিক ব্যবধান পোষাতে সৌদি আরব অতিরিক্ত ৩০০ কোটি ডলার দেবে। সংযুক্ত আরব আমিরাতকে আসন্ন ঋণ পরিশোধের কারণে সৃষ্ট বহু বিলিয়ন ডলারের ঘাটতি সামলাতেই এই সহায়তা দেয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশের রিজার্ভ প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার
৮ অক্টোবর শেষে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.৯৭ বিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ১৯.৮৩ বিলিয়ন মার্কিন ডলার। আজ (বুধবার, ৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৫ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.৬৮ বিলিয়ন ডলারে
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আইএমএফের বিপিএম-৬ হিসাব মান অনুযায়ী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৫৭ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.৬৮ বিলিয়ন ডলার।

২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কাণ্ডারি বেছে নিতে ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তত হয়েছে শ্রীলঙ্কা। ৩৯ প্রার্থীর মধ্যে জন জরিপে সবচেয়ে এগিয়ে আছে বামপন্থী নেতা অরুনা কুমারা দিশানায়েকে। বর্তমান প্রেসিডেন্ট, প্রধান বিরোধী দলের নেতার পাশাপাশি নির্বাচনে লড়ছেন রাজাপাকসে পরিবারের সদস্যও। যদিও বিশ্লেষকরা বলছেন, দু'বছর আগের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেনি প্রধান দলগুলো।

১৫ বছরের ঋণের বোঝা আর মূল্যস্ফীতির চাপে দিশাহারা মানুষ
গত ১৫ বছরে দেশি-বিদেশি ঋণ নিয়ে দেশের অর্থনীতির অবকাঠামো উন্নয়ন হয়েছে। তবে অভিযোগ উঠেছে এমন উন্নয়নে যে ব্যয় দেখানো হয়েছিল তার বেশিরভাগই হয়েছে আত্মসাৎ ও পাচার। ফলে একদিকে যেমন বেড়েছে ঋণের বোঝা অন্যদিকে মূল্যস্ফীতির চাপে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। এমন অবস্থায় অর্থনীতি সংস্কারে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে মূল্যস্ফীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।