তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ১২ জুলাই পর্যন্ত মোট ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে (১-১২ জুলাই ২০২৫) এর পরিমাণ ছিল ১ দশমিক ০৭১ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মতে, রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ক্রমবর্ধমান আমদানি ব্যয় পরিশোধে সহায়ক ভূমিকা রাখবে।
প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।





