
টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা, ব্যাংককে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ
টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় প্রায় ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৪ হাজার ৯০০ মানুষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের দক্ষিণ-পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ভারতের দক্ষিণ-পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত বহাল থাকবে।

রাজধানীতে সকাল থেকেই ভারী বৃষ্টি; জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী
সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর নিম্নাঞ্চলগুলোতে। কিছু প্রধান সড়ক হাঁটু পর্যন্ত পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চরম বিপাকে পড়েছেন। যাত্রায় বিঘ্ন ঘটছে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর ছাড়া চাকরিজীবী ও শিক্ষার্থীদের।

ভারতে ভারী বৃষ্টিতে পানি বিপৎসীমার ওপরে, ইয়েলো অ্যালার্ট জারি
ভারী বৃষ্টির কবলে ভারতের ২০টির বেশি রাজ্য। হঠাৎ তীব্র বর্ষণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পানিতে তলিয়ে যায়। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) আবহাওয়া দুর্যোগপূর্ণ, জারি ইয়েলো অ্যালার্ট। গঙ্গা-যমুনাসহ বিভিন্ন নদীতে পানি বিপৎসীমার ওপরে। বন্যা পরিস্থিতি বিহার-উত্তর প্রদেশে। রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে। পশ্চিমবঙ্গের হুগলি-হাওড়াতেও চলছে বন্যা।

ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, সৌদি আরবের কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট
সৌদি আরবের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এদিকে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলেও জানিয়েছে এনসিএম। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানের চিবায় ভয়াবহ বন্যা; ভূমিধস ও বিদ্যুৎ বিভ্রাটের সতর্কতা
পূর্ব জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। এই দুর্যোগে নারিতা বিমানবন্দরে হাজার হাজার যাত্রী সারা রাত আটকে ছিলেন। এছাড়া সড়ক ও ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে বলে আজ (শুক্রবার, ১৪ আগস্ট) জানিয়েছে কর্তৃপক্ষ। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টাইফুন ও ভারী বৃষ্টির প্রভাবে চীন ও ভারতে অরেঞ্জ অ্যালার্ট জারি
বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন পিছু ছাড়ছে না চীনের। রাজধানী বেইজিং, সাংহাই, ঝেজিয়াং, শ্যানডং, তিয়ানজিনে জারি অরেঞ্জ অ্যালার্ট। দেশের বড় অংশে চলছে তীব্র বৃষ্টি-বন্যা। অন্যদিকে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে নিম্নচাপের প্রভাবে ভারতের কয়েকটি রাজ্য অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে হিমাচল-ওড়িশায়। কয়েকদিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়সহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে।

‘ডলফিনের’ দাপট: সরিয়ে নেয়া হয়েছে ১০ লাখ বাসিন্দাকে, বাতিল ১৫০০ ফ্লাইট
মৌসুমের সবচেয়ে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড সাংহাই ও চীনের পূর্বাঞ্চল। উপকূলে দাপট দেখিয়ে টাইফুনটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও, সোমবার চীনের ৬টি প্রদেশে জারি রয়েছে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের পূর্বাভাস। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দেশটির অন্তত ১০ লাখ বাসিন্দাকে। বাতিল হয়েছে প্রায় ১৫০০ ফ্লাইট। এদিকে, টাইফুন ডলফিনের প্রভাবে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাসহ পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৮০ হাজার মানুষ।

ভারতজুড়ে বন্যার তাণ্ডব, প্রাণহানি শতাধিক
কয়েকদিনের টানা বৃষ্টিপাত আর বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চল। আসামে টানা বন্যায় প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি ১৪ জেলায়। পানিবন্দি এক লাখ ৬৮ হাজার বাসিন্দা। টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বর্ষণে কাবু দিল্লি, জারি হলুদ সতর্কতা। টানা ভারী বৃষ্টির কারণে বন্যা সতর্কতার আওতায় কেরালা, তামিলনাড়ু, হিমাচল ও উত্তরখান্ড। প্রতিবেশী চীনে ধেয়ে যাচ্ছে ক্যাটাগরি ওয়ান টাইফুন ‘ডলফিন’, ক্ষয়ক্ষতি সামলানোর প্রস্তুতি নিচ্ছে জাপানও।

ফিলিপাইনে ভূমিধসে নিহত ৪; বিপর্যস্ত জনজীবন
ফিলিপাইনের উত্তরাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টি ও ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী ম্যানিলাসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি
ফের বৈরী আবহাওয়ার কবলে ভারতের দিল্লি। গতকাল (বুধবার, ৫ আগস্ট) সকালে একটানা প্রবল বর্ষণের পর দিল্লি ও আশেপাশে আরও ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। একইসঙ্গে, উত্তরাখন্ড, ওড়িশা এবং আরও কয়েকটি রাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়।

ভারতে ভারী বৃষ্টির তাণ্ডব: পশ্চিমবঙ্গে চার জেলায় রেড অ্যালার্ট, কেরালায় প্রাণহানি বেড়ে ১১
ভারতে অতি ভারী বৃষ্টির শঙ্কায় পশ্চিমবঙ্গে চার জেলায় জারি রেড অ্যালার্ট। বৃহস্পতিবার পর্যন্ত টানা অতিভারী বর্ষণের আভাস বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ রাজ্যে। কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১১ জনে। তীব্র বন্যার মধ্যেই ফের ভারী বৃষ্টির কবলে ওড়িশা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস জম্মু-কাশ্মীর পর্যন্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। বর্ষার দাপট অব্যাহত প্রতিবেশী চীনেও।