
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে সব বিলে ভেটো দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হয়ে ওঠার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের আনা কোনো বিল পাস হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

গাজায় জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
গাজায় অবিলম্বে শর্তহীন স্থায়ী যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। হামাস বলছে, এর মধ্য দিয়ে ইসরাইলকে গণহত্যা চালানোর সবুজ সংকেত দিলো যুক্তরাষ্ট্র। এদিকে বুধবার (৪ জুন) ও বৃহস্পতিবার (৫ জুন) ইসরাইলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। অন্যদিকে, গাজার উদ্দেশে যাচ্ছে ত্রাণবাহী জাহাজ ফ্রিডম ফ্লোটিলার ম্যাডলিন। কিন্তু ইসরাইলের বিভিন্ন সূত্র বলছে, কোনভাবেই এই জাহাজ গাজার উপকূলে প্রবেশ করতে দেয়া হবে না।

তাইওয়ানের রাজনৈতিক বিভক্তি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে আবারো আলোচনা
তাইওয়ান ইস্যুতে নতুন করে জল ঘোলা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ঘণ্টা খানেক আগে বিরোধীদের ভেটোতে বাতিল হয়ে যায় তাইওয়ানের সামরিক খাতে বরাদ্দের বিল। এতে নাখোশ হোয়াইট হাউজ। পার্লামেন্টে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লাই চিং তের সংখ্যাগরিষ্ঠতায় এমনটা ঘটে। তাইওয়ানের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর এমন বিভেদের ফায়দা লুটতে পারে চীন।

ফিলিস্তিনি রাষ্ট্রের সদস্যপদ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি কাল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনিদের আবেদনের ওপর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোট হবে। কূটনৈতিক সূত্র সংবাদমাধ্যম এএফপিকে এ কথা জানিয়েছে।