
শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী
শ্রমিক নেতারা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সদিচ্ছা এবং আন্তরিক সহযোগিতার কারণে অল্প সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন ও মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা
তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে চতুর্থ দিনের সভায় মজুরি বোর্ড
শুরু হয়েছে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ দিনের সভা। রাজধানীর সেগুনবাগিচায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামোর সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে।

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) চতুর্থবারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে দুপুর ২টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২৪,২০০ টাকা করার প্রস্তাব সিপিডির
খাদ্য, নিত্যপ্রয়োজনীয় ব্যয়, আবাসন খরচ মেটানো ও অল্প করে সঞ্চয়ের জন্য পোশাকশ্রমিকদের মজুরি অন্তত ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ (বুধবার, ১৮ নভেম্বর) ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ তুলে ধরা হয়।

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। আজ (সোমবার, ১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়। নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের
রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা। আজ (সোমবার, ৯ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় বোর্ডের চেয়ারম্যানের কাছে এই প্রস্তাব দেয়া হয়।

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড
দেশের পোশাক খাতে কর্মরত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি হারের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে সরকারি নিম্নতম মজুরি বোর্ড (RM workers wage board Bangladesh)। আজ (সোমবার, ৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ মজুরি বোর্ডের নিজস্ব সভাকক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় (Minimum wage board meeting Segunbagicha Dhaka-Garment workers minimum wage board meeting Bangladesh 2026)।

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর
তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড।

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার সচেষ্ট, অস্থিরতা সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এরইমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কার্যক্রমও শুরু হয়েছে। এ অবস্থায় নতুন করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই।

ফ্যাসিবাদের কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিগত কিছুদিন যাবত পতিত ফ্যাসিবাদের কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যথাসময়ে শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ করবে সরকারের গঠিত মজুরি বোর্ড।’