পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে চতুর্থ দিনের সভায় মজুরি বোর্ড

নিম্নতম মজুরি বোর্ড
দেশে এখন
0

শুরু হয়েছে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ দিনের সভা। রাজধানীর সেগুনবাগিচায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামোর সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে শুরু হয় এ সভা। এর আগে তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড।

মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা নিম্নতম মজুরির প্রস্তাবে রয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি সংশোধন করে ২২ হাজার টাকা প্রস্তাব করেছে। সর্বশেষ বৈঠকেও দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া বর্তমান মজুরি কাঠামোর পর জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।

এদিকে, মজুরি বোর্ডের বৈঠক শুরুর পর ভবনের নিচে অবস্থান নেন শ্রমিকরা। তাদের অভিযোগ, বৈঠকের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন এখন আর দেখা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এএইচ