
ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় যুবকের আত্মসমর্পণ
ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার; ৫ জনকে গণপিটুনির পর পুলিশে
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর কাশবন থেকে শাহাদাত হোসেন নামের ৮ বছর বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত মধ্যরাতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পটুয়াখালীতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের সবুজবাগ এলাকার ভাড়া বাসার নিচতলার একটি কক্ষ থেকে মাকসুদা বেগম (৩০) মরদেহ উদ্ধার করা হয়। আজ (বুধবার, ৬ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাড়ি থেকে বের হওয়ার ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
ফরিদপুরের সদরপুরে স্বর্ণ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন দিন পর জোসনা বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত যুবক, আহত মা
ফরিদপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শ্যামল বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে গুদামের ছাদ ভেঙে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামের ছাদ ভেঙে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে গুদামটির ছাদের কাজ মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন মোহাম্মদ জাফর ও জহির।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
পাবনার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জেরে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা সাড়া গোপালপুর স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীর ময়লার স্তূপে পাওয়া বিচ্ছিন্ন মাথাটি ওবায়দুল্লাহর হতে পারে: পুলিশ
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ময়লার স্তূপ থেকে একটি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এটি গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) শরীরের বিভিন্ন অংশ পাওয়া ওবায়দুল্লাহ নামের যুবকের মাথা হতে পারে।

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকায় বাড়ির সামনের ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯৫) নামে এক প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২০ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

কুষ্টিয়ায় নিখোঁজের ৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ৯ ঘণ্টা পর রাইসা খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বুধবার, ২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।