আজ (রোববার, ২৬ জুলাই) সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (শনিবার, ২৫ জুলাই) রাতে খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর আজ সকালে তার মা ঘুম থেকে উঠে মাহফুলের ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে টর্চলাইটের আলো ফেলতেই ছেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দিলে নেত্রকোণা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলা জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





