পটুয়াখালীতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পটুয়াখালী
মরদেহ উদ্ধার করেছে পুলিশ
এখন জনপদে
0

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের সবুজবাগ এলাকার ভাড়া বাসার নিচতলার একটি কক্ষ থেকে মাকসুদা বেগম (৩০) মরদেহ উদ্ধার করা হয়। আজ (বুধবার, ৬ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মাকসুদা চুয়াডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী ছিলেন। সে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদা প্রায় চার বছর আগে স্বামী মিরাজ ১১ বছরের সন্তান মিসকাত ও ১৬ বছরের সন্তান মারুফকে নিয়ে ওই এলাকার মাহবুব হোসেনের দুই তলা ভবনের নিচ তলায় ভাড়ায় ওঠেন।

আরও পড়ুন:

তার স্বামী গার্মেন্টেসে চাকুরির সুবাদে বেশ কয়েক বছর ধরে ঢাকায় অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ঘরের সবার অগোচরে দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।’

এসএস