
ময়মনসিংহে বাস টার্মিনাল উন্নয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ময়মনসিংহ সিটি কপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

১০ দিন ধরে আগুন আতঙ্কে একটি পরিবার, রহস্য খুঁজছে প্রশাসন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খাজুলিয়া গ্রামের একটি বাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটছে টানা ১০ দিন ধরে। দিনে কয়েকবার হঠাৎ আগুন জ্বলে ওঠায় আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের। আগুনের কারণ খুঁজে পাচ্ছে না ফায়ার সার্ভিস ও পুলিশ। এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা গুজব।

ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় দুই বোন নিহত
ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের তারাকান্দার পশ্চিম তালদিঘী এলাকায় কাভার্ডভ্যান চাপায় দুই শিশু নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৯ আগস্ট) সকালে শেরপুরগামী বেপরোয়া গতির কাভার্ডভ্যান দুই শিশুকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব। সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।

অস্ত্র ঠেকিয়ে বাসযাত্রীদের জিম্মি; র্যাবের হাতে আটক বাসমালিক জাবেদ
বাসে যাত্রী তুলে গলায় অস্ত্র ঠেকিয়ে করা হয় জিম্মি। তারপর মারধর ও অস্ত্রের মুখে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। অবশেষে বাসের যাত্রী এক ইন্স্যুরেন্স কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় র্যাবের হাতে ধরা পড়েছে চক্রের এক সদস্য বাসের মালিক জাবেদ ইকবাল বাদল ওরফে বিহারী বাদল। যার বিরুদ্ধে ১০টিরও বেশি ডাকাতির মামলা রয়েছে। অপহরণে ব্যবহৃত বাস জব্দ এবং উদ্ধার করা হয়েছে অপহৃত ইন্স্যুরেন্স কর্মকর্তাকে।

নেত্রকোণায় অটোরিকশার বক্সে ৪৮০ বোতল ফেনসিডিল, একজন আটক
নেত্রকোণার দুর্গাপুরে অটোরিকশার গোপন বক্সে করে পাচারকালে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ২৬ আগস্ট) সকালে দুর্গাপুর ময়মনসিংহ সড়কের শিমুলতুলি এলাকায় অভিযান চালিয়ে হৃদয় মিয়া (২২) একজনকে আটক করে পুলিশ।

ব্রাজিল জয় উদযাপনে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার
বিশ্বকাপে ব্রাজিলের জয় উদযাপন নিয়ে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে ধারণা পুলিশের। এদিকে প্রয়াত দেলোয়ার হোসেন সাইদীর পক্ষের সাক্ষী সুখোরঞ্জন বালীকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুল রহমানকে বাড্ডার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহে মেডিকেলে হামে আক্রান্ত শিশুদের মাঝে হাইজিন সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট
হাম রোগে আক্রান্ত শিশু রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ‘মিনি হাইজিন পার্সেল’ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিট।

ময়মনসিংহে অবৈধভাবে জ্বালানি বিক্রির চেষ্টা; ২২০০ লিটার তেলসহ গ্রেপ্তার ৩
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ ট্যাংক লরি জব্দ করেছে পুলিশ। এসময় তেলের ক্রেতা, ট্যাংকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।

রাস্তায় শিশু শিক্ষার্থীদের ‘অশ্লীল অঙ্গভঙ্গিকারী’ যুবক মাহমুদুল গ্রেপ্তার
ময়মনসিংহে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গিকারী যুবক মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু, আহত ১
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘর নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনে মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৩ মার্চ) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে ঘটনা ঘটে।

গৌরীপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের অভিযানে ছয় হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৬ মার্চ) রাত আনুমানিক ৮টার গৌরীপুর রেলশ্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।