
পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা চলছে, ৩ ঘণ্টায় মিললো ১০ কোটি টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। এখনও চলছে গণনার কাজ।

প্রায় ৫ মাসে খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিললো ৫১ বস্তা টাকা
৪ মাস ২৪ পর কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫ লোহার দানবাক্স খোলা হয়েছে। আজ (শনিবার, ২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা পরিমাণ টাকা পাওয়া গেছে।

মানবিক সমাজ প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রযুক্তিমন্ত্রী
ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিন সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বাদ জোহর ফতুল্লার পোস্ট অফিস সংলগ্ন শাহজাহান রোলিং মিলের পাশে বায়তুল নাজাত জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।

স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে মারা গেলেন স্বামী
নড়াইলের সদর উপজেলায় স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে ফজরের নামাজ আদায় করতে গিয়ে মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। শনিবার দিবাগত রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হলেও, প্রবাসী ছেলে দেশে ফেরার অপেক্ষায় তাদের দাফন করা হয়নি।

মসজিদকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মসজিদকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে এর প্রকৃত মর্যাদা সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। অতীতে মসজিদকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়।

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ; পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ চলছে। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে বীর নগর ও ময়মনসিংহা হাটি অর্থাৎ দুই গ্রামের শনির হাওরের পাড়ে সংঘর্ষ শুরু। এই সংঘর্ষে এরই মধ্যে উভয়পক্ষের ছয়জন গুরুতর আহত হয়েছেন।

মসজিদের অংশ ভাঙাকে কেন্দ্র করে উজ্জয়িনীতে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে প্রাচীন শাহি মসজিদের একটি অংশ ভেঙে ফেলার ঘটনা কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স।

মসজিদে মিললো জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানিভাতা দিচ্ছে সরকার
দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার।

ইমাম-মুয়াজ্জিনের তালিকায় নাম তুলতে টাকা দাবির অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি
মসজিদের ইমাম-মুয়াজ্জিনের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেয়ার বিনিময়ে টাকা দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পঞ্চগড়ে বিএনপির এক নেতাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। পঞ্চগড় সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি।

উগ্রবাদ রুখতে মডেল মসজিদে পরিচালিত হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম: সংসদে ধর্মমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার কিছু এলাকায় তরুণদের ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রাখতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।