আজ (শুক্রবার, ২০ নভেম্বর) জুমার নামাজের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় হয়।’
এসময় নতুন এ মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও এর উন্নয়ন একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।’ এছাড়া মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজে অংশগ্রহণের আহ্বানও জানান বিজ্ঞানমন্ত্রী।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদটির সার্বিক কল্যাণ, নির্মাণকাজের সফল সমাপ্তি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।




