মহাসমাবেশ
চট্টগ্রামে সমাবেশ দিয়ে দ্বিতীয় দফায় নির্বাচনি প্রচারণা শুরু করছেন তারেক রহমান

চট্টগ্রামে সমাবেশ দিয়ে দ্বিতীয় দফায় নির্বাচনি প্রচারণা শুরু করছেন তারেক রহমান

২০ বছরের বেশি সময় পর গতকাল (শনিবার, ২৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামে গিয়েছেন তারেক রহমান। নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দলীয় প্রধান হিসেবে এবার পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। গেল রাতে নেতাকর্মীদের বাধভাঙা উচ্ছ্বাসের স্রোত ঠেলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে রেডিসন ব্লু হোটেলে আসেন তিনি। আজ (শনিবার, ২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় রাজধানীতে পূর্বঘোষিত আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

আগামী ৩ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা নিরসনে জনগণকে সামাজিক উদ্বুদ্ধকরণ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন

৯ জানুয়ারি মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন

শহিদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলটির উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে এ মহাসমাবেশটি আয়োজন করতে চলেছে দলটি।

বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দাবিতে নবম দিনে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, আজ মহাসমাবেশ

বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দাবিতে নবম দিনে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, আজ মহাসমাবেশ

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আজ (সোমবার, ২০ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা।

২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মো. মনির হোসেন। আজ (শনিবার, ৩০ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে তিন দফা দাবিতে করা মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।

‘দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের শুভঙ্করের ফাঁকি জনগণ মেনে নেবে না’

‘দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের শুভঙ্করের ফাঁকি জনগণ মেনে নেবে না’

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। সেখানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করে, দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন, এমন শুভঙ্করের ফাঁকি জনগণ মেনে নেবে না। বিপ্লবের এক বছর পার হলেও সরকারের কিছু কর্মকাণ্ডে সংশয় তৈরি করছে তাই সংস্কার করেই নির্বাচন চায় জামায়াত।

দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা: জামায়াত নেতা তাহের

দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা: জামায়াত নেতা তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা। তাই এ বিষয়ে কোন বিভেদ সৃষ্টির সুযোগ নেই। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকাল ১০টায় মহাখালী কলেরা হাসপাতালের সামনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল পূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গণমিছিল রাজধানীর পল্টন মোড়ে মহাসমাবেশে রূপ নেয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি।