
ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তৈরি হওয়া অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামে এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে শিক্ষা সফরের বাস উল্টে দু’জন নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি শিক্ষা সফরের বাস উল্টে দুই শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা: সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের পাল্টা অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ফুপুর চিকিৎসার টাকা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে প্রাণ গেলো মাদ্রাসাছাত্রের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় ইউসুফ আলী (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কের মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফুপুর চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

গাজীপুরে মাদ্রাসায় শিশুকে নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২
গাজীপুরের গাছা এলাকায় একটি আবাসিক কওমি মাদ্রাসায় আট বছর বয়সী এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার (২৩ অক্টোবর) গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।

ভেড়ামারায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় সাদিয়া খাতুন নামে ১৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। আজ ( শুক্রবার, ২ অক্টোবর ) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা পাড়ার নিজ বাড়ির শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়ায় বাসচাপায় নারী নিহত, আহত ২
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসচাপায় ভানু খাতুন নামে (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

দুই শিশু গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে
জরুরি সেবা ট্রিপল-নাইনে (৯৯৯) ফোন পেয়ে নির্যাতনের শিকার দুই শিশু গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুদের অভিযোগ, তাদের ওপর শারীরিক নির্যাতন করেছেন মাদ্রাসার এক শিক্ষক।

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এজন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ, যেভাবে দেখবেন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিক প্রকাশ করা হয়েছে। ফল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারছে শিক্ষার্থীরা।

মাদ্রাসা শিক্ষায় ও নজরদারি বাড়াবে সরকার: ববি হাজ্জাজ
পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান মতো পর্যায়ক্রমে সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।