মামলা-দায়ের
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর শুল্কারোপ:  যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যে মামলা দায়ের

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর শুল্কারোপ: যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যে মামলা দায়ের

বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন শুল্কারোপের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে শুল্ক আরোপের মাধ্যমে আইনি সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, অন্যায্য বাণিজ্যিক আচরণের জবাব হিসেবে নতুন শুল্ক যথাযথ এবং আইনসম্মত। মূলত ডেমোক্র্যাট-শাসিত ২৫টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বা গভর্নরদের একটি দল ট্রাম্পের শুল্কারোপ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে।

ডিএমপির অভিযানে ৪৪২ গ্রেপ্তার ও ২৯ মামলা

ডিএমপির অভিযানে ৪৪২ গ্রেপ্তার ও ২৯ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ (বুধবার, ২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেন।

কাপাসিয়ায় ৫ খুনের ঘটনায় মামলা দায়ের

কাপাসিয়ায় ৫ খুনের ঘটনায় মামলা দায়ের

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল (শনিবার, ১০ মে) রাতে নিহত শারমিন খানমের বাবা সাহাদত মোল্ল্যা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারির ঘটনায় এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারির ঘটনায় এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারির ঘটনায় এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জে দোকান ভাড়া নিয়ে মালিককে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ

নারায়ণগঞ্জে দোকান ভাড়া নিয়ে মালিককে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির স্থানীয় কার্যালয় হিসেবে ভাড়া নেয়া দোকানের বকেয়া ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী সেলিনা বেগম (৪৬)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ১ হাজার ৯৯৫ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ১ হাজার ৯৯৫ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ১ হাজার ৯৯৫টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (৩০ জুন) এসব মামলা দায়ের করা হয়। এছাড়াও অভিযানকালে ৩১১টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

বান্দরবানে ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।

গার্মেন্টসের জন্য আমদানি করা অর্ধ কোটি টাকার কাপড় উদ্ধার

গার্মেন্টসের জন্য আমদানি করা অর্ধ কোটি টাকার কাপড় উদ্ধার

ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার জন্য আমদানিকৃত চুরি হওয়া অর্ধ কোটি টাকার জিনসের কাপড় উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪।

গ্রামীণ টেলিকম ভবনে হামলা: সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ টেলিকম ভবনে হামলা: সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদসহ ১৯জনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালতে মামলা করা হয়েছে।

নরসিংদীতে অবৈধ প্রসাধনীসহ কাভার্ডভ্যান আটক

নরসিংদীতে অবৈধ প্রসাধনীসহ কাভার্ডভ্যান আটক

নরসিংদীর শিবপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনীসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। গতকাল (বুধবার) রাত ১১ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল অবৈধ ভারতীয় প্রসাধনী ভ্যানটি আটক করে।