আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বিভাগ ১৪১ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪১ জন, রমনা বিভাগ ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ২৫৩৯ পিস ইয়াবা, ১.৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





