
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গুন্ডা-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাঁ ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

গুণ্ডামির রাজনীতি পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি: মামুনুল হক
বিগত দিনের গুণ্ডামির রাজনীতি পরিবর্তনের জন্য ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ১১ দলীয় জোট নেতা মামুনুল হক। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা শাহীনুর পাশার নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনি প্রচার শুরু করার অভিযোগে তাকে এ নোটিশ দেয়া হয়েছে।

দলীয় রাজনীতির সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই: মামুনুল হক
দলীয় রাজনীতির সঙ্গে হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। আজ (সোমবার, ১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

’২৪ এর গণঅভ্যুত্থান হাইজ্যাকের অপচেষ্টা চলছে: মামুনুল হক
একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ১৯৭২ সালের বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, আজ একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেয়া হবে না: মামুনুল
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মামুনুল হক। আজ (শুক্রবার, ১১ জুলাই) বাদ জুম'আ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি।

'নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে'
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের চলমান নির্বাচন ব্যবস্থায় ভয়ানক শুভংকরের ফাঁক রয়েছে এবং অতীতের তথাকথিত ফেয়ার ইলেকশন মূল্যায়ন করলে এটি স্পষ্ট হয়। তিনি বলেন, 'এই অবৈধ নির্বাচনের কারণেই ফ্যাসিবাদ তৈরি হয় এবং চলমান নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে।'

সংবিধান সংশোধনসহ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান মামুনুল হকের
সংবিধান সংশোধনসহ গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

‘নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণের চেষ্টা হচ্ছে’
নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার চেষ্টা করছে একটি চক্র, এজন্য পেছনের কোনো শক্তি উস্কানি দিচ্ছে— এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ফ্যাসিবাদী আ.লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা চালিয়েছে: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা পরিচালনা করেছে। আজ (রোববার, ২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মাঠে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৩১ জানুয়ারি জুবায়ের পন্থীদের ইজতেমা, ১০ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ
৩১ জানুয়ারি জুবায়ের পন্থীদের প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। এছাড়া সম্প্রতি তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১০ জানুয়ারি সারাদেশে বিক্ষোভেরও ঘোষণা দেয়া হয়েছে।

সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: মামুনুল হক
সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতের নেতা মামুনুল হক। এ সময় হেফাজতের আরেক নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। দুপুরে, বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে এসব কথা বলেন বক্তারা। মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে-এমন হুঁশিয়ার দেন হেফাজত নেতারা।