
অর্থনীতিতে গতিশীলতা আনতে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত: গোলাম পরওয়ার
অর্থনীতিতে গতিশীলতা আনতে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিরোধী দল কেবল সংসদে কথা বলে চলে আসবে বিষয়টি তা নয়। দেশের উন্নয়নে সরকার ও বিরোধীদলকে সমান ভূমিকা রাখতে হয়। জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে নীতিগত ও আদর্শিক দায়িত্ব পালনে বরাবরই অটল। দেশ ও জাতির প্রয়োজনে জামায়াতে ইসলামী অতীতে যেভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আগামীতেও তার জন্য প্রস্তুত রয়েছে।

রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: গোলাম পরওয়ার
রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।

জামায়াত মবের রাজনীতি করে না: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মবের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২০ মে) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরীর সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সেই সময়ের জামায়াত ও এখনকার জামায়াত এক না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। তবে সেই সময়ের জামায়াত ও এখনকার জামায়াত এক না। আজ (শুক্রবার, ১ মে) কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান: গোলাম পরওয়ার
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানী বাদে দেশের সব মহানগরীতে এ গণমিছিল আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে পরওয়ারের উদ্বেগ-প্রতিবাদ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতি উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন: সরকারের উদ্দেশে পরওয়ার
বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না।

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা ও সান্তাহারে ট্রেন লাইনচ্যুতি: তদন্ত ও শাস্তির দাবি জামায়াতের
রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে সরকার জুলাই সনদকে অস্বীকার করছে: পরওয়ার
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে সরকার জুলাই সনদকে অস্বীকার করছে ও এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পিলখানা ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেছেন গোলাম পরওয়ার
২০০৯ সালে পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন তিনি।

সিটি করপোরেশনের প্রশাসক: দলীয় ব্যক্তিদের নিয়োগের অভিযোগে গোলাম পরওয়ারের প্রতিবাদ
গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ ও উত্তরসহ দেশের মোট ছয় সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিবাদ জানিয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন তিনি।