ভোট প্রভাবিত করতে কালো টাকা ছড়ানো হচ্ছে: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার
সংসদ নির্বাচন
রাজনীতি
0

খুলনা-৫ আসনে কালো টাকা ছড়িয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগেও প্রার্থীদের ওপর হামলা, নারী কর্মীদের হেনস্তা ও প্রচারণায় বাধা দেয়া হচ্ছে।’ 

আরও পড়ুন:

নিজের নির্বাচনি এলাকা নিয়ে বলেন, ‘নির্বাচিত হলে খুলনা-৫ আসনে জলাবদ্ধতা নিরসনই হবে প্রথম কাজ।’ 

এছাড়া বন্ধ কলকারখানাগুলো চালু ও আধুনিকায়ন করা, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।


এএম