ভোট দিয়েছেন গোলাম পরওয়ার

ভোট দেয়ার পর গণমাধ্যমের সামনে মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি , সংসদ নির্বাচন
দেশে এখন
1

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে তিনি খুলনা-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দেয়া শেষে গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘এখনো পর্যন্ত ভোট নিয়ে কোনো শঙ্কা নেই।’

আরও পড়ুন:

এর আগে রাজধানীর বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এছাড়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসএস