
মেঘনায় নিখোঁজের ৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হয়েছে। আজ (সোমবার, ১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের পর বিকাল ৪টায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার নদীতে জেলেদের জাল
দুই মাসের অভয়াশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে জাল ফেলতে পেরে স্বস্তি ফিরে এসেছে তাদের মাঝে। তবে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশার কথাও জানিয়েছেন তারা।

ভোলায় দুই মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সচেতনতা সভা
জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে ১ মার্চ ও ৩০ এপ্রিল দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ ইলিশের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্য ভোলায় জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে মৎস্য বিভাগ।

মেঘনার ভাঙনে বিলীন মাঝের চর; মাথা গোঁজার ঠাঁই হারাল শত পরিবার
মেঘনার তীব্র স্রোত যেন হঠাৎ করেই গিলে ফেলছে দ্বীপজেলা ভোলার মাঝের চরকে। গত এক সপ্তাহে উজানের পানির তীব্র স্রোত ও জোয়ারের চাপে বিলীন হচ্ছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কমিউনিটি ক্লিনিকসহ বহু স্থাপনা। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে শত শত পরিবার। আর ভাঙনের ঝুঁকিতে তিন গ্রামের অন্তত ৫ হাজারের বেশি বাসিন্দা।

চাঁদপুরের মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ জাহাজ ডুবি
চাঁদপুরের মেঘনা নদীতে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) ভোরে সদর উপজেলার দোকানঘর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শরীয়তপুরে ভাঙনের কবলে তীরবর্তী মানুষ, ভিটেমাটি ছাড়া তিন শতাধিক পরিবার
শরীয়তপুরে পদ্মা-মেঘনার ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ। এক মাসে ভিটেমাটি হারিয়েছে তিন শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে হাট-বাজার, বসতবাড়ি, রাস্তাসহ প্রায় ১৮শ' স্থাপনা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেললেও তা টিকছে না।

নিম্নচাপের প্রভাবে উত্তাল মেঘনা; হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ
নিম্নচাপের প্রভাবে আজ (শুক্রবার, ২৪ জুলাই) বেলা ১১ টার পর থেকে মেঘনা নদী উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক সময় থেকে এক থেকে দুই ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদী উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নদীতে মাছ ধরার নৌকাগুলো দুপুরের পর থেকে নদীর পাড়ে ভিড়তে শুরু করেছে।

নদীতীরে চলছে বাঁধ নির্মাণ, স্থায়ীত্ব নিয়ে সংশয়
প্রতি বছরই ছোট হয়ে আসছে ভোলার মানচিত্র। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয় শত শত পরিবার। প্রতি বর্ষাতেই দ্বীপ জেলাটির এমন চিত্র দেখা যায়। এবারও নদীর তীর থেকে বালু তুলে, ঠিক সেই তীরেই চলছে বাঁধ নির্মাণের কাজ। যদিও কাজের স্থায়ীত্ব নিয়ে আছে অভিযোগ। ফলে নতুন নতুন প্রকল্প নেয়া হলেও সমাধানটা থেকে যাচ্ছে ধোঁয়াশায়। প্রশ্ন থেকেই যায়, প্রকল্পের নামে এই বিশাল ব্যয় কি সত্যিই নিরাপত্তা দিচ্ছে?

জলবায়ু উদ্বাস্তুদের অবহেলিত দ্বীপ উড়িরচর, ক্ষতিগ্রস্ত ৪০ হাজার মানুষ
প্রমত্ত মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জলবায়ু উদ্বাস্তুদের অবহেলিত এক দ্বীপ-উড়িরচর। যেখানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ৪০ হাজার মানুষের। যেখানে এখনো নদী ভাঙ্গন, প্রতিকূল আবহাওয়া বা লবণাক্ত পানি তাদের ঠেলে দেয় বেঁচে থাকার নিত্য সংগ্রামে। অথচ একটি ক্রস ড্যাম বা অবকাঠামো উন্নয়নে দেশের অর্থনীতিতে এক উজ্জ্বল নাম হতে পারতো কৃষি, মাছ ও কাঁকড়ায় সমৃদ্ধ এই জনপদ।

নববর্ষ সামনে রেখে ইলিশ শিকারে বেপরোয়া জেলেরা
পহেলা বৈশাখকে সামনে রেখে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছে অসাধু জেলেরা। অন্যান্য সময়ের তুলনায় বৈশাখে ইলিশের দাম কয়েক গুণ বেশি থাকায় বেপরোয়া হয়ে উঠেছে তারা। কিছু অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অর্থের বিনিময়ে প্রকাশ্যেই চলছে মাছ ধরা ও বিক্রি। অথচ জাটকা রক্ষায় নদীতে চলছে সকল ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা কার্যক্রম।

চাঁদপুরের মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় নিহত বেড়ে ৭
চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে ডাকাতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁদপুরের মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় ৫ জন নিহত: কোস্টগার্ড
চাঁদপুরের মেঘনায় সারবাহী একটি জাহাজে ডাকাতের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।