
‘৩৫ বছর বয়সের পর আইনজীবী অন্তর্ভুক্তি না করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবে না, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার।

প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার।

আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারের তাগিদ আইনমন্ত্রীর
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তা আরও জোরদারে গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর
বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন পেশায় শুধু অর্থ উপার্জনই শেষ কথা নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবীদের মানবিক হতে হবে। বিপদে পড়ে মক্কেলরা আইনজীবীর কাছে আসেন এবং তার ওপর আস্থা রাখেন। সে আস্থার মর্যাদা দেয়া আইনজীবীর দায়িত্ব।

ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি: আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা করছি: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার আইনি সহায়তা দিচ্ছে। কোনো মানুষ যেন আইনগত সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা করেছি। এ লক্ষ্যে যে কয়টা এনজিও আইনি সহায়তা দেয় তাদের সঙ্গে সরকার চুক্তি করেছে।

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে সংস্কারের বিভিন্ন দিক পর্যালোচনা করে সরকার সঠিক পথে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন,‘ সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।’

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন কর্মকর্তা তার কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে তা সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। এসব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ক্রসফায়ারে হত্যা ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তির এমন একটি কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে বিচার প্রার্থীদের সময়, অর্থ ও মানসিক ভোগান্তি কমিয়ে দ্রুত ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত সম্ভব।