
এসএসসি পাশে ৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, লাগবে না আবেদন ফি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তর, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Department of Livestock Services DLS job circular 2026)। প্রতিষ্ঠানটিতে 'এআই টেকনিশিয়ান' (ক্যাটাগরি-১) পদে মোট ৪৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে (AI Technician Category 1 job circular 495 posts)। ২০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত (DLS job circular application start and last date)।

দেশব্যাপী জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্যের টেকসই সংরক্ষণ এবং জাতীয় আমিষের চাহিদা পূরণে আজ থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে জাটকা আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং আড়ৎ বা খুচরা বাজারে ক্রয়-বিক্রয়ে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়। এ বিষয়ে তিনি সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন।

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেশের ও মানুষের স্বার্থে সঠিকভাবে ব্যয়ের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ (রোববার, ১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য খাতে বাংলাদেশ-নরওয়ের সহযোগিতা বাড়ানোর আলোচনা
মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, গবেষণা, প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও নরওয়ের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই কবির আর নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভা আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী, বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উর রশিদ সভাপতিত্ব করেন।

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার: কৃষিমন্ত্রী
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনে প্রদত্ত অবদান সরকার যথাযথ মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে।

প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরও আকর্ষণীয় করা হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরও সম্মানজনক ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
প্রতি বছরের মতো এবারও রোজায় সুলভমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ ও প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০, প্রতি লিটার দুধ ৮০ এবং প্রতিটি ডিম আট টাকা করে বিক্রি হবে।

ইলিশ ধরা ও বিক্রি ২২ দিন নিষিদ্ধ
মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ পরিচালনা করা হবে।