মৎস্য খাতে বাংলাদেশ-নরওয়ের সহযোগিতা বাড়ানোর আলোচনা

লতান সালাউদ্দিন টুকুর সঙ্গে হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সাক্ষাৎ
দেশে এখন
0

মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, গবেষণা, প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও নরওয়ের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মৎস্য উৎপাদন, সামুদ্রিক মৎস্য আহরণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্য আহরণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে।’

আরও পড়ুন:

নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরে টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে উভয়পক্ষ মৎস্য খাতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস