
মহানবী (সা.) কেন শাবান মাসে বেশি রোজা রাখতেন? জেনে নিন এই মাসের বিশেষ ফজিলত ও আমল
শুরু হয়েছে পবিত্র শাবান মাস (Shaban Month)। ইসলামি সংস্কৃতিতে এই মাসটি মূলত রমজানের আগাম বার্তা (Message of Ramadan) নিয়ে আসে। প্রখ্যাত আলেমদের মতে, রজব হলো বীজ বপনের সময়, শাবান হলো পানি সেচের মাধ্যমে চারা বড় করার সময় এবং রমজান হলো ইবাদতের ফসল কাটার মাস।

একনজরে রমজান ২০২৬-এর ক্যালেন্ডার: আজকের সাহরি ও ইফতারের সময়সূচি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন (Islamic Foundation Bangladesh) ২০২৬ খ্রিস্টাব্দের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (Thursday, 19 February 2026) তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রমজান ২০২৬: কবে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস, জেনে নিন সম্ভাব্য সময়
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান (Holy Ramadan) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার (Astronomical Societies) ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শুরুর একটি সম্ভাব্য সময়রেখা পাওয়া গেছে।

পূর্ব রামপুরার ডিআইটি রোড একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড
কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির শংকা
রাজধানীর পূর্ব রামপুরায় ডিআইটি রোড সংলগ্ন ফার্নিচারের দোকান, গ্যারেজে অবস্থানরত সিএনজি, চায়ের দোকানসহ বেশ ক'টি ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে পুরে গেছে। সোমবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টা নাগাদ ঘটে এ আগুন লাগার ঘটনা। এক ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের ছটি ইউনিট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনকে। তবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

সৌদি আরবে আজ রমজানের চাঁদ দেখার সম্ভাবনা
সৌদি আরবে আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রধান জ্যোতির্বিদ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে সন্ধ্যায়। এদিকে দেশে দেশে চলছে রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি।

শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দেড়শ' দোকান
রাজধানীর মিরপুরে শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়েছে প্রায় দেড় শতাধিক দোকান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্বপ্ন-আবদারের মুদ্রায় চলে ফুটপাত বাজার
রমজান একেবারে শেষ পর্যায়ে হলেও কেনাকাটা যেনো শেষ হচ্ছে না এখনো। গ্রামের উদ্দেশে ঈদযাত্রা শুরু করার আগে তাই প্রিয়জনের জন্য সাধ্যের মধ্যে কেনা চাই পছন্দের পোশাক। বিক্রেতার সাথে মূল্য নিয়ে দরকষাকষি, অবশেষে ক্রেতার আবদারের কাছে বিক্রেতার হার যেনো এখন ফুটপাতের চিরচেনা দৃশ্য। অতিরিক্ত গরমে দিনে দুপুরে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম থাকলেও আবার ইফতারের পরপরই বদলে যাচ্ছে সেই দৃশ্য।

সৌদি আরবে বাথা মার্কেট মসজিদে সম্মিলিত ইফতার
কর্মব্যস্ত দিন শেষে চায় দেশীয় পদের রকমারি ইফতার। জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করা অনেকেই বঞ্চিত এমন ইফতার থেকে। তবে সৌদি আরবে রমজান মাসে প্রতিটি মসজিদ প্রাঙ্গনে আয়োজন করা হয় ইফতার। প্রবাসীদের সহযোগিতায় ইফতারে পাওয়া যায় দেশীয় খাবার, যাতে যোগ দেন অনেক বাংলাদেশি।

দিনাজপুরে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে জিরা
দিনাজপুর হিলি স্থলবন্দরের হিলি বাজারে জিরার দাম কমেছে। প্রকারভেদে ১ হাজার ১৫০ টাকা কেজি দরের জিরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আগামীতে এ মসলার দাম আরও কমতে পারে বলে জানান ব্যবসায়ীরা।

দেশের বাজারে অবৈধ ভারতীয় চিনি, রাজস্ব হারাচ্ছে সরকার
দেশের বাজারে অবৈধ ভারতীয় চিনি আসায় সরকার বছরে তিন হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন।

কেজিতে ২/৩ টাকা দাম বেড়েছে সবধরনের চালে
সপ্তাহ ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে সবধরণের চালের দাম। পাইকারিতে যা ১০০ থেকে ১৫০ টাকা।

সংযুক্ত আরব আমিরাতে দেশিয় ইফতার, খুশি প্রবাসীরা
সংযুক্ত আরব আমিরাতে দেশিয় ইফতারের পসরা সাজিয়ে বসেছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো। যেখানে ছোলা, মুড়ি, বেগুনি, আলুর চপ, হালিম, জিলাপির মতো মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে। আর প্রতিদিন লাখ টাকার ইফতার সামাগ্রী বিক্রি হচ্ছে।