মালয়েশিয়ায় বৃহস্পতিবার থেকে শুরু মাহে রমজান

রমজানের চাঁদ
ধর্ম ও বিশ্বাস
বিদেশে এখন
4

মালয়েশিয়ার মুসলমানরা আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করবেন। দেশটির রাজাদের সিলমোহরের রক্ষক সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা দেন।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সারা দেশের ২৯টি স্থানে রমজানের চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে জোহরের পন্টিয়ানে অবস্থিত বায়তুল হিলাল এবং মালাক্কার তানজুং বিদারায় কামপুং বালিক বাতু এলাকায় অবস্থিত আল খাওয়ারিজমী উল্লেখযোগ্য।

আরও পড়ুন:

চাঁদ দেখার প্রতিবেদন পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্য দিয়ে মালয়েশিয়ার মুসলমানরা সিয়াম সাধনার মাসকে বরণ করে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এসএইচ