
গণবিক্ষোভে উত্তাল ফ্রান্স; চাপে ম্যাক্রোঁ সরকার
লাখ লাখ জনতার তুমুল বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। মজুরি বৃদ্ধিসহ শিক্ষাখাতের সংস্কার দাবিতে। এতে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে চাপে পড়েছে ম্যাক্রোঁ সরকার। পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ।

শিক্ষার্থী নেই, ফলও শূন্য; প্রশ্নের মুখে শিক্ষার মান
দ্বীপ জেলা ভোলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র। জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এর মধ্যে একটি কলেজে মাত্র পাঁচজন পরীক্ষার্থীর বিপরীতে রয়েছেন ১১ জন শিক্ষক ও আটজন কর্মচারী। এমন ফলাফলে প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর ও মজবুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ‘এই সম্পর্ক কেবল মানুষে-মানুষে যোগাযোগের ভেতর সীমাবদ্ধ নেই; বরং তা উন্নয়ন অংশীদারিত্বের এক নতুন উচ্চতায় পৌঁছেছে।’

শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বকে এমনভাবে নিশ্চিত করতে হবে যেন, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে।

শিক্ষা ব্যয় কমানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ
শিক্ষাব্যবস্থার সংকট, দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা তৃতীয় দিনের মতো সহিংস সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

ফ্রান্সের পর এবার বেলজিয়ামের শিক্ষার্থীদের বিক্ষোভ
ফ্রান্সের রেশ ধরেই শিক্ষা খাতের অনিয়মের বিরুদ্ধে এবার বিক্ষোভে নেমেছেন বেলজিয়ামের শিক্ষার্থীরাও। পুলিশের সঙ্গে সংঘর্ষে আটক হন একশ'র বেশি শিক্ষার্থী। এদিকে, ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দমনপীড়নের কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে দাবি করেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু। পুলিশের সাউন্ড গ্রেনেড ব্যবহার নিষিদ্ধ করেছে ফরাসি সরকার। আন্দোলনে একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে নেমেছেন সেন ডেনিস শহরের মেয়রও।

শিক্ষা বাজেট নিয়ে উত্তাল ফ্রান্স; বিক্ষোভে কাঁদানে গ্যাস-জলকামান
ফ্রান্সে শিক্ষাখাতের সংস্কার ও বাজেট নিয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিপেটা করেছে পুলিশ। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছে অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কয়েক লাখ মানুষ। রাজধানী প্যারিসসহ ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শিক্ষার্থীদের বিক্ষোভের নিন্দা জানিয়ে ফরাসি প্রধানমন্ত্রী পুলিশের পক্ষে সাফাই গাইলেন। এদিকে, ফ্রান্সের বিক্ষোভের পেছনে গণহারে অভিবাসন ও মুসলিমদের দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শিক্ষাখাতের বাজেট সংকোচনের প্রতিবাদে উত্তাল ফ্রান্স
ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার নানা সংকট নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বড় বড় শ্রমিক ইউনিয়নগুলোও। এছাড়া দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছেন আয়োজকরা। শিক্ষাখাতের বাজেট সংকোচনের প্রতিবাদে দেশজুড়ে আরও বড় সহিংস বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু। তবুও প্যারিসের শহরতলি থেকে শুরু হওয়া এ আন্দোলন বর্তমানে ফরাসি সরকারের জন্য সবচেয়ে বড় সংকটে রূপ নিয়েছে।

জানুয়ারিতে মানসম্মত নতুন বই; প্রাথমিকে দেয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষাকার্যক্রম নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী। দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।’

এসএসসির খাতা ‘ঠিকমতো না দেখা’ পরীক্ষকদের জবাবদিহি করা হবে: শিক্ষামন্ত্রী
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় শুরুতে খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এসব পরীক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে কাজ করছে বর্তমান সরকার।

মাদ্রাসা শিক্ষায় ও নজরদারি বাড়াবে সরকার: ববি হাজ্জাজ
পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান মতো পর্যায়ক্রমে সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।