
জার্মানির শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম; পুরোনো অপেক্ষমাণ তালিকাও বাতিল
জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস। এখন থেকে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। একই সঙ্গে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকাও বাতিল করা হয়েছে।

অভিবাসন কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ায়; বিরোধী দলের বড় পরিকল্পনা
অস্ট্রেলিয়ার ইতিহাসে অভিবাসনে সবচেয়ে বড় কাটছাঁটের পরিকল্পনা উন্মোচন করেছে দেশটির রক্ষণশীল বিরোধী দল লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন। গত মঙ্গলবার ঘোষিত এই নীতি প্রস্তাব অনুযায়ী, আগামী দুই বছরের জন্য দেশটির বার্ষিক মোট অভিবাসন সংখ্যা কমিয়ে এক লাখে নামিয়ে আনার কথা বলা হয়েছে, যা বর্তমান সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চার দেশের শিক্ষার্থী ভিসা স্থগিত করলো যুক্তরাজ্য; বাংলাদেশ আছে?
আফগানিস্তান, ক্যামেরুন, সুদান ও মিয়ানমার থেকে যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদন স্থগিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। দেশটিতে এসে ভিসার ‘ব্যাকডোর’ ব্যবহার করে আশ্রয় (অ্যাসাইলাম) দাবি করার প্রবণতা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তালিকায় নেই বাংলাদেশ।

যুক্তরাজ্যে পড়তে গিয়ে বেশিরভাগ বাংলাদেশিই আবেদন করছে অ্যাসাইলামের
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও শিক্ষার্থী ভিসায় পড়তে গিয়ে অনেকেই আবেদন করছেন অ্যাসাইলামের জন্য। অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এ অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকিতে পড়তে পারেন ব্রিটেনে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রকৃত বাংলাদেশিরা।