আজ (রোববার, ১৫ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টালের’ মাধ্যমে নতুন এ আবেদন ব্যবস্থা চালু করা হয়েছে। এর আওতায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন।
নতুন ব্যবস্থায় ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে কাগজপত্র যাচাইয়ের সুযোগও রাখা হয়েছে। ফলে দূতাবাসে সরাসরি উপস্থিতির প্রয়োজনীয়তা ও সময় কমবে। সরাসরি উপস্থিতির সময় মূলত আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে।
আরও পড়ুন:
এছাড়া অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনকারীরা নিজেদের ভিসা আবেদনের অগ্রগতি জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেয়ার সুযোগ থাকছে।
তবে নতুন ব্যবস্থা চালুর সঙ্গে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা বাতিল করেছে জার্মান দূতাবাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে যারা শিক্ষার্থী ভিসার জন্য নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে।
পুরোনো অপেক্ষমাণ তালিকার কোনো নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। আগের সব নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। ফলে পুরোনো ও নতুন—সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
নতুন আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মানির ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে।
আবেদনের ওয়েবসাইট— (https://digital.diplo.de/)





