
পোশাকশ্রমিকরা কাজ না করলে রোববার থেকে কারখানা ‘বন্ধ’: মালিকদের ঘোষণা
পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিলে আগামীকাল (রোববার, ১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা মজুরি পান না। অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই। আজ (শনিবার, ১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে পাঁচ সদস্যের নতুন মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ (রোববার, ১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ মজুরি বোর্ড গঠনের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী (Minimum wage board formed for RMG garment workers 2026)।

৭ হাজার ২০০ ওয়ার্ক ভিসা বাতিল করলো সৌদি আরব
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে এক বড় ধরনের অভিযান চালিয়ে ৭ হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা (কাজের অনুমতি) বাতিল করেছে সৌদি আরব সরকার। একই সঙ্গে অভিযুক্ত হাজার হাজার প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সেবা স্থগিত করা হয়েছে।

শ্রম আইন সংশোধন নিয়ে মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আলোচনা
শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ (বুধবার, ২৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস শ্রমমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আলোচনার তথ্য জানিয়েছে।

নেইমারের বিরুদ্ধে শ্রম আইনে মামলা, ক্ষতিপূরণ দাবি গৃহকর্মীর
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ম্যানশনের এক নারী কর্মী। এ মামলাটি রিও ডি জেনিরোর শ্রম আদালতে দায়ের করা হয়েছে।

নতুন শ্রম আইন প্রস্তাবের প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ
কর্মীদের অধিকার লঙ্ঘন করে এমন শ্রম আইন প্রস্তাবের প্রতিবাদে উত্তাল পর্তুগালের রাজধানী লিসবন। গতকাল (শনিবার, ৮ নভেম্বর) লিসবন এভিনিউর প্রতিবাদ মিছিলে লাখো মানুষের ঢল।

অনির্দিষ্টকালের জন্য সাউদার্ন নিটওয়্যার বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিকেএমইএয়ের সদস্য কারখানা সাউদার্ন নিটওয়্যার লিমিটেড (হিজলহাটি, বাড়ইপাড়া, কালিয়াকৈর, গাজীপুর)। ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে সাধারণ শ্রমিকদের আন্তঃকলহের জেরে উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হয়।

শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে: শ্রম সচিব
শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে—এমন মন্তব্য করে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ইউরোপ-আমেরিকার শ্রমিকরা যে ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, বাংলাদেশের শ্রমিকরাও যেন একইরকম পান; সেজন্য কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন: উপদেষ্টা সাখাওয়াত
নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের চেক সংগ্রহ ও বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বকেয়া বেতন আর আন্দোলন-সংগ্রামেই শ্রমিকের জীবনপার
বকেয়া বেতন আর আন্দোলন সংগ্রামেই শ্রমিকদের জীবনপার। ন্যায্য মজুরির অভাবে জীবনকে সাজাতে পারছে না তারা। ট্রেড ইউনিয়নের পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়নে সরকারের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতারা। তবে, কারখানাগুলো পরিদর্শনের পাশাপাশি শ্রমিকদের অভিযোগ আমলে নিয়ে সেগুলো সমাধান করা হচ্ছে বলে দাবি শ্রম অধিদপ্তরের।

মে দিবস আসে-যায়, অধিকার বুঝে পেয়েছে ক’জন!
সভ্যতা গড়ার কারিগরদের জন্য আজকের দিনটি, মে দিবস। সারাবিশ্বেই পালিত হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের দিনটি। ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালে শ্রমজীবীদের আত্মত্যাগে পূরণ হয় দাবি। বিশ্বব্যাপী তৈরি হয় শ্রম আইন। কিন্তু বাংলাদেশে অনেক পেশায় এর বাস্তবায়ন নেই। তাদের প্রতিবাদ, কষ্ট আর অভিমান ফুটে উঠে গানে। উঠে আসে জীবন-জীবিকার গল্প, পূর্ব পুরুষের ইতিহাস।

বাংলাদেশের শ্রম আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত
বাংলাদেশের শ্রম আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে আইন সংশোধনের বিষয়টি যেন স্বচ্ছতা ভিত্তিতে হয় সে ব্যাপারে তাগিদ দিয়েছেন তিনি।