
চলতি বছরই সংশোধন হতে পারে সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী
সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ হলেই চলতি বছর সাইবার সুরক্ষা আইন সংশোধন হতে পারে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। জানান, আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার করতে না পারার দাবিটি সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রে দু’টি নতুন অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননে ৫৯২ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। এ দু’টি কূপ থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান (সচিবালয় নিরাপত্তা শাখা) স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) রাতে এ নির্দেশনার কথা জানানো হয়।

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তৈরি পোশাক শিল্পে চলমান সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত পোশাক শ্রমিক কিংবা ট্রেড ইউনিয়ন নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। বিগত কয়েকদিনের সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আন্দোলনের নামে রাজনৈতিক ফায়দা লুটতে এবং শিল্প খাত ধ্বংস করতে সুযোগসন্ধানী ও ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনস্থলে অনুপ্রবেশ করেছে এবং ভুয়া স্লোগান দিয়ে সহিংসতা ছড়াচ্ছে।

দণ্ডপ্রাপ্তদের প্রত্যর্পণে ডিসেম্বরের অপেক্ষা নয়, আজই ফিরলে আইনের আওতায়: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রতিবেশী দেশের কাছে আবেদন জানিয়েছে সরকার। তাদের ফেরত পাওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কোনো বিষয় নেই। আজই যদি তাদের প্রত্যর্পণ করা হয়, তাহলে আদালতের রায় অনুযায়ী আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ব্যাটারিচালিত ই-রিকশা চলবে ৮ জোনে; সোমবার থেকে নিবন্ধন শুরু
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির ই-রিকশা নিয়মতান্ত্রিক নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল (সোমবার, ২ নভেম্বর) থেকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো এ-সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৭ বছর কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার
বিগত ১৭ বছরে তথ্য কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।