
ফ্যামিলি কার্ড পাবেন না যারা, নতুন নীতিমালার খসড়া প্রকাশ
দেশের প্রান্তিক, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রণীত এই নীতিমালার মূল দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার ২০২৬-এর বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে (Who Will 'Not Get' Family Card: Ministry of Social Welfare Releases Draft Policy)।

প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামীকাল
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। আগামীকাল (মঙ্গলবার, ১০ মার্চ) রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারী প্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন।

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে সরকারের নতুন সচিব নিয়োগ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ (সোমবার, ১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব পদে রদবদল করেছে।

সেনাবাহিনী পরিচালিত প্রয়াসের প্রস্তাবিত স্থান পরিদর্শনে শারমীন এস মুরশিদ
ময়মনসিংহে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ (বুধবার, ৬ আগস্ট) এক সরকারি সফরে ময়মনসিংহে এসে দুপুরে নগরীর আকুয়া বাইপাস এলাকায় ক্যান্টনমেন্ট গেটের অপর পাশে স্কুলটির জন্য প্রস্তাবিত ২.০২ একর জায়গা পরিদর্শন করেন।

শ্রবণ শক্তি ফিরে পাচ্ছে জন্মগত বধির শিশুরা, সিলেটে সুলভমূল্যে চিকিৎসা
জন্ম থেকে বধির শিশুদের শ্রবণ শক্তি ফিরিয়ে দেয়া একসময় স্বপ্ন মনে হলেও উন্নত চিকিৎসা প্রযুক্তির বরাতে এখন তাও সম্ভব হচ্ছে। ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে এখন শতকরা ৯৫ ভাগ বধির শিশুই ফিরে পাচ্ছে তাদের শ্রবণ শক্তি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সিলেটের নিম্নআয়ের মানুষও এখন স্বল্প খরচে পাচ্ছেন এই আধুনিক চিকিৎসা সেবার সুযোগ।

জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের 'নায়িকা': প্রধান উপদেষ্টা
বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেয়া মেয়েদেরকে ইতিহাস পরিবর্তনের নায়িকা বলে সম্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না' শীর্ষক আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। এতে জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন। কর্মজীবী নারীদেরও এতে অংশ নিতে দেখা যায়।

‘ভুয়া লিস্ট তৈরি করে আমাদের মুক্তিযোদ্ধাদের চরম অপমান করা হয়েছিল’
সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে প্রমাণসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। জুলাই অভ্যুত্থানে শহীদের নিখুঁত তালিকা তৈরি জটিল প্রক্রিয়া উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। অন্যদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন আহত ও শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সন্তান ও অভিভাবক সম্মেলন থেকে সরকারের প্রতি বেশকিছু দিকনির্দেশনা এসেছে।