
নিছামনি ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামনিকে ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলছে।

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : ১৮ সাক্ষীর ১০ জনের সাক্ষ্য শেষ
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

রামিসা হত্যা মামলার বিচার শুরু, আজ সাক্ষ্যগ্রহণ
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ১৩ দিনের মাথায় শুরু হলো বিচার। আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে গঠন করা হয়েছে দু’টি অভিযোগ। আজ (মঙ্গলবার, ২ জুন) থেকে ধারাবাহিক সাক্ষ্যগ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে, দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে দ্রুততম ৫ দিনের মাথায় এ মামলার চার্জশিট জমা দেয় পুলিশ।

জুলাই হত্যা মামলায় নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে শুনানির দিন ধার্য
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থী ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে করা মামলার অভি গঠনের শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বুধবার, ১৫ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ইন্টারনেট বন্ধের বিষয়ে পলক ও জয়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তৎকালীন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক মোল্লা। আজ (রোববার, ১২ এপ্রিল) ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।

জুলাইয়ের মামলায় জয়–পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, পরবর্তী তারিখ ১২ এপ্রিল
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ
ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ তিনটি অভিযোগে সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ।

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। প্রথম দিনেই সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তি।

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু জুলাই মামলায়
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ আজ
জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।