আজ (রোববার, ১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে, গত ১৯ অক্টোবর এ মামলার বিচার শুরুর আদেশ দেয়া হয়েছিলো। মামলায় চব্বিশের জুলাই আন্দোলনে চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়।
এ মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, নওফেল চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির, রেজাউল করিম চৌধুরী পলাতক আছেন। গ্রেপ্তার আছেন রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী।
এদিকে, গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ভার্চুয়ালি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।





