জুলাইয়ের মামলায় জয়–পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, পরবর্তী তারিখ ১২ এপ্রিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ (বুধবার, ১ এপ্রিল) ট্রাইব্যুনালে শুনানিকালে জয় ও পলকের আইনজীবীরা দাবি করেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেননি জুনাইয়েদ আহমেদ পলক।

এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে উপস্থিত হন তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:

অন্যদিকে, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদের, পরশ-নিখিল, সাদ্দাম-ইনানসহ সাতজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের মেডিকেল প্রতিবেদন আগামী ৯ এপ্রিলের মধ্যে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এফএস