
জাতীয় স্বার্থ-সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার রক্ষাই আগামীর বাংলাদেশের ‘মূল অঙ্গীকার’। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব এবং সহযোগিতা সুদৃঢ় করতে চায়। আমি বলতে চাই, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার ইনশাআল্লাহ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে: ডেনমার্ক ও গ্রিনল্যান্ড
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি হলেও আর্কটিকের কৌশলগত দ্বীপ গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। দ্বীপটির নিরাপত্তা ও সার্বিক বিষয়ে ওয়াশিংটনের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হতে যাচ্ছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) এই অবস্থান স্পষ্ট করলো কোপেনহেগেন ও নুক।

‘সার্বভৌমত্ব ও সামরিক সক্ষমতা বিবেচনায় মক্কা চুক্তির দিকে এগোতে হবে’
দেশের সার্বভৌমত্ব ও সামরিক সক্ষমতার বাস্তবতা বিবেচনায় নিয়েই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তিতে যাওয়ার আগে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক সমীকরণও সতর্কতার সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন তারা।

ইউরোপীয় ইউনিয়নের ছাড়ার ১০ বছর: ব্রেক্সিট সমর্থকদের চোখে প্রত্যাশা ও প্রাপ্তি
যুক্তরাজ্যের জনমত জরিপগুলোতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে অধিকাংশ ব্রিটিশ নাগরিকের মধ্যে অনুশোচনা দেখা গেলেও, একটি বড় অংশ এখনো মনে করেন ১০ বছর আগের সেই সিদ্ধান্তটি সঠিক ছিল। তাদের মতে, ব্রিটেন হয়তো তার কাঙ্ক্ষিত স্বাধীনতাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি, তবে ইইউ ত্যাগ করা ছিল একটি যৌক্তিক পদক্ষেপ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে হামলা বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের; সার্বভৌমত্ব রক্ষার তাগিদ
লেবাননে ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে হামলার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নির্দেশের পর ইইউ এই প্রতিক্রিয়া জানালো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা; ওমানকে চাপের মুখে না পড়ার আহ্বান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে ইরান জানিয়েছে, এই রুট বা পথের ওপর সার্বভৌমত্বের অধিকার কেবল ইরান এবং ওমানের রয়েছে। আজ (সোমবার, ১ জুন) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবিয়াবাদি এ মন্তব্য করেন।

হরমুজ প্রণালি নিয়ে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের কাছে গ্যারান্টি চায় ইরান
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা বা গ্যারান্টি চাইছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এক বছরেরও কম সময়ের মধ্যে আলোচনারত অবস্থায় তারা দু’বার হামলার শিকার হয়েছে। তাই যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে তারা এখন সংঘাত বন্ধের স্থায়ী সমাধানের ওপর জোর দিচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে চলমান হামলার মধ্যে যুদ্ধবিরতি সম্ভব নয়: হিযবুল্লাহ প্রধান
লেবাননে ইসরাইলি আগ্রাসন ও হামলা অব্যাহত থাকায় এ মুহূর্তে কোনো যুদ্ধবিরতি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন হিযবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব নাইম কাসেম। সম্প্রতি এক বক্তব্যে কাসেম উল্লেখ করেন, যেকোনো আলোচনার আগে লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্বের শতভাগ গ্যারান্টি প্রয়োজন। খবর আল জাজিরার।

লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী রাঘি
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার দেশ এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে যা তারা নিজেরা বেছে নেয়নি। তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকার যুদ্ধ ও শান্তি সংক্রান্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং সমগ্র লেবানন ভূখণ্ডে নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। খবর আল জাজিরার।

উপসাগরীয় দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান শি জিনপিংয়ের
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে উপসাগরীয় দেশগুলোর ‘সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা’কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। চার দফা প্রস্তাবের অংশ হিসেবে তিনি এ আহ্বান জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানালো বাংলাদেশ
বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ (রোববার, ১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এ আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়।

এমন পথ শুরু করেছেন যার পরিণতি আপনাদের হাতে নেই: ইরানের নিরাপত্তা কমিশন প্রধান
ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই।’