
হাসপাতাল চালু ও অ্যাকাডেমিক কার্যক্রমের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
হাসপাতাল চালু, অ্যাকাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে দ্বিতীয় দিন মানববন্ধন ও সড়কে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সুনামগঞ্জে বন্যার শঙ্কা; আতঙ্কে ২০ লাখ মানুষ
সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত গতিতে বাড়ছে নদ-নদীর পানি। ফলে প্রতিনিয়ত বন্যাতঙ্কে দিন পার করছেন জেলার ২০ লাখেরও বেশি মানুষ। পাহাড়ি ঢলে সীমান্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যেকোনো সময় ৫ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারেন।

বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

‘পুশইন’ ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার-মাইকিং
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অবৈধ ‘পুশইন’ ঠেকাতে জেলার ৯০ কিলোমিটার সীমান্তে নজরদারী ও টহল জোরদার করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন।

সুনামগঞ্জে মাছের আড়ৎ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আজ (রোববার, ৭ জুন) দুপুরে উপজেলার সুনই গ্রামে কারির বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ১
সুনামগঞ্জের দিরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আনোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শনিবার, ৬ জুন) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের মেশিনে পড়ে প্রাণ গেলো শিশুর
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী হাউসবোটের মেশিনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) বিকালে ভ্রমণশৈলী নামে হাউসবোটে এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জে বাস মালিক সমিতি-সিএনজিচালকদের সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জ-সিলেট সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাল্লায় ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের শাল্লায় দুই পক্ষের সংঘর্ষ ১জন নিহত হয়েছে। আজ (বুধবার, ২৭ মে) বিকালে উপজেলার ইছাকপুর গ্রামে আওয়াল নূর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত এক শিশু
সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবির হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় সঙ্গে থাকা তার ছোট ভাই আরিফ হোসেন (৮) আহত হয়। আজ (সোমবার, ২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে নিহত ১
সুনামগঞ্জের দোয়ারা বাজারে হাওরে হাঁস ছাড়তে গিয়ে বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৩ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জে পূর্ব বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫
সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ (শনিবার, ২৩ মে) দুপুরে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।