
দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সপ্তাহে ৩ দিন রাত ১০টা এবং বাকি ৩ দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। আজ (রোববার, ২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: শাহে আলম
দ্রুত সময়ের ভিতরে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেই পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নিজের বাসায় সোলার প্যানেল বসিয়ে জাতীয় গ্রিডে দিয়েছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি এরই মধ্যে নিজের বাসায় ‘সোলার প্যানেল’ স্থাপন করেছি। আমার বাসায় ব্যবহারের পর বিদ্যুতের কিছু অতিরিক্ত ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত করতেও সক্ষম হয়েছি। সবকিছু পরিকল্পনামাফিক এগিয়ে গেলে গ্রীষ্মের আগেই সরকার জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎযুক্ত করতে সক্ষম হবে।

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ
জাতীয় সংসদ ভবনের সব লাইট সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটি এ সুপারিশ করেছে।

লোডশেডিংয়ের ধুঁকছে তাঁতশিল্প; বিপর্যয় ঠেকাতে কোন পথে হাঁটবে সরকার?
লোডশেডিংয়ে বিপর্যস্ত তাঁতশিল্প, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন। এতে লোকসান গুনতে হচ্ছে মালিক ও শ্রমিকদের। এমন বাস্তবতায় ক্ষতি কাটিয়ে উঠতে এ খাতে সরকারকে বিশেষ প্রণোদনা দেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এদিকে তাঁত বোর্ড বলছে, বিদ্যুৎ সংকট কাটাতে সোলার প্যানেল স্থাপনসহ জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হবে।

টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে সৌরশক্তিনির্ভর উদ্যোগ বিস্তৃতের আহ্বান
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে সৌরশক্তিনির্ভর উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল বিষয়ে হতে পারে বড় চুক্তি: চিফ হুইপ
প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল বিষয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সৌর বিদ্যুতের গুরুত্ব নিয়ে গবেষণা সংস্থা সিপিডির সংলাপে জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন, বিদ্যুতের উৎপাদন আর বিপণনে ব্যয় বৃদ্ধির বিপরীতে বিকল্প শক্তি সৌর বিদ্যুৎ।

'সোলার প্যানেলের মাধ্যমে তৈরি শক্তি গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না'
সোলার প্যানেলের মাধ্যমে তৈরি হওয়া শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অডিটোরিয়ামে এউএপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির অ্যামবার্গ- ওয়েইডেনের যৌথভাবে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ
দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন।

সৌরশক্তির ব্যবহার কি কমাতে পারবে বিদ্যুৎ ঘাটতি?
দেশে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস সৌরশক্তির ব্যবহার। স্থাপন খরচ কমে যাওয়ায় এখন অনেকেই ঝুঁকছেন সোলার প্যানেলের দিকে। আর নেট মিটারিং পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা যায় গ্রিডে। বিশ্লেষকরা বলছেন, নেট মিটারিং জনপ্রিয় করতে পারলে বিদ্যুৎ ঘাটতি কমার পাশাপাশি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও।

কামালা-ট্রাম্পের বিতর্কে চীনা নীতি নিয়ে কোনো বার্তা আসেনি!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বিতর্কে চীনা নীতি নিয়ে স্পষ্ট কোনো বার্তা আসেনি কোনো পক্ষ থেকেই। তবে আগে থেকেই চীনা পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর হ্যারিস বলছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা হয়, এমন নীতিই চীনের জন্য বেছে নেয়া হবে। বিশ্লেষকরা বলছেন, নভেম্বরের নির্বাচনে যেই জিতুক না কেন, চীন-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক অস্থিতিশীল থাকবে।

বাংলাদেশে সোলার প্যানেল প্ল্যান্ট স্থাপনে চীনকে আহ্বান ড. ইউনূসের
বাংলাদেশে সবুজ জ্বালানির প্রয়োজনীয়তা মেটাতে সহযোগিতার জন্য সোলার প্যানেল প্ল্যান্ট স্থাপন করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।