স্থানীয়-সরকার
এক দিনের সফরে কাল বগুড়া ও শিবগঞ্জে যাচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এক দিনের সফরে কাল বগুড়া ও শিবগঞ্জে যাচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এক দিনের সফরে আগামীকাল (শুক্রবার, ২৭ মার্চ) বগুড়া ও তার নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সফরের বিষয় নিশ্চিত করা হয়েছে।

রাজশাহীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

রাজশাহীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

সরকারি সফরে বিভাগীয় শহর রাজশাহীতে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আজ (বুধবার, ২৫ মার্চ) সকালে তিনি রাজশাহী বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মাহফুজুর রহমানকে রাসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ

মাহফুজুর রহমানকে রাসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতা বলে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মাহফুজুর রহমানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (শনিবার, ১৪ মার্চ) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টাল ব্যালট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টাল ব্যালট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট না রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) একজন নির্বাচন কমিশনার জানান, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যয়বহুল ও জটিল হওয়ায় সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে রাখা সম্ভব হবে না।

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে। আজ (সোমবার, ৯ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিকার কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিকার কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

দিনাজপুরের সাহাপাড়া খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের সাহাপাড়া খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচির আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের বাকি ৬৩টি জেলায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী

অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ৬টি সিটি করপোরেশনের প্রশাসকেরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর এসব বলেন এলজিআরডি বিষয়ক মন্ত্রী।

ঢাকা উত্তরের নতুন প্রশাসক শফিকুল ও দক্ষিণের সালাম

ঢাকা উত্তরের নতুন প্রশাসক শফিকুল ও দক্ষিণের সালাম

ঢাকার উত্তর ও দক্ষিণে সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দ্রুত চসিক নির্বাচন দাবি, নিজেই প্রার্থী হবেন মেয়র শাহাদাত

দ্রুত চসিক নির্বাচন দাবি, নিজেই প্রার্থী হবেন মেয়র শাহাদাত

জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে নিজেকে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।