সড়ক
বছরের পর বছর সংস্কার, দুর্ভোগ পিছু ছাড়ছে না চলাচলকারীদের

বছরের পর বছর সংস্কার, দুর্ভোগ পিছু ছাড়ছে না চলাচলকারীদের

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের ৬২ দশমিক ৩২৫ কিলোমিটার অংশে সংস্কার ও উন্নয়নকাজ চলছে ধীরগতিতে। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পের কারণে চরম ভোগান্তিতে সাতক্ষীরা সদর, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ। স্থানীয়দের আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

যানজটের ভারে হারিয়ে যাচ্ছে রাজশাহী চিরচেনা রূপ

যানজটের ভারে হারিয়ে যাচ্ছে রাজশাহী চিরচেনা রূপ

নির্মল বাতাস, পরিচ্ছন্ন-প্রশস্ত সড়ক এবং শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহী শহর এখন ধুঁকছে যানজটের ভারে। নগরীর জিরো পয়েন্ট, সাহেববাজার, লক্ষ্মীপুর, রেলগেট, তালাইমারি, কোর্ট স্টেশনসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে দিনভর যানজট লেগেই থাকে। এতে দুর্ঘটনাসহ জনদুর্ভোগও বাড়ছে পাল্লা দিয়ে।

‘সড়ক কার্পেটিংয়ে অনিয়ম’ তুলে ধরা ভিডিও ভাইরাল; কাজ বন্ধ করলো এলজিইডি

‘সড়ক কার্পেটিংয়ে অনিয়ম’ তুলে ধরা ভিডিও ভাইরাল; কাজ বন্ধ করলো এলজিইডি

‘কুমিল্লার লালমাই উপজেলার জয়গনর থেকে নাগরিপাড়া পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ না করতেই কার্পেটিং উঠে যাচ্ছে’— এ বিষয়টি তুলে ধরা এক ফেসবুক লাইভ ভাইরালের পর সড়কের এ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

হায়দ্রাবাদে ট্রাম্পের নামে সড়ক; সমালোচনার মুখে মোদি সরকার

হায়দ্রাবাদে ট্রাম্পের নামে সড়ক; সমালোচনার মুখে মোদি সরকার

ভারতের হায়দ্রাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। এ রাস্তাটি মার্কিন দূতাবাস সংলগ্ন এবং মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের অফিসের কাছাকাছি। এ ঘটনায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। ভণ্ডামি ও আপত্তিকর আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজ্যের কমিউনিস্ট পার্টি। এদিকে, তেলেঙ্গানা সরকারের ভাষ্য, এ পদক্ষেপ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার বার্তা।

অকেজো ট্রাফিক লাইট, লাঠির ইশারায় চলছে রাজশাহীর যানবাহন নিয়ন্ত্রণ

অকেজো ট্রাফিক লাইট, লাঠির ইশারায় চলছে রাজশাহীর যানবাহন নিয়ন্ত্রণ

রাজশাহী মহানগরীতে প্রতিদিন বাড়ছে যানবাহনের সংখ্যা। তবে সেই তুলনায় এখনো আধুনিকায়ন হয়নি ট্রাফিক ব্যবস্থা। সনাতনী উপায়ে চলছে যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম। কয়েক যুগ আগে চলমান অটোমেটিক ট্রাফিক লাইটগুলো এখন অকেজো, জীর্ণ-শীর্ণ। সড়কে শৃঙ্খলা ফেরাতে হাত কিংবা লাঠির ইশারায় চলে যানবাহনের নিয়ন্ত্রণ। এতে যানজটের পাশাপাশি বাড়ছে জনভোগান্তি।

টেকনাফে ব্রিজের রেলিং ভেঙে খাদে মিনিবাস, আহত ৪

টেকনাফে ব্রিজের রেলিং ভেঙে খাদে মিনিবাস, আহত ৪

কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া কেয়ারী গার্ড সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিম্নমানের সামগ্রী দিয়ে বান্দরবানে সড়ক নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

নিম্নমানের সামগ্রী দিয়ে বান্দরবানে সড়ক নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ের মাটি, ঝিরির পাথর ও নিম্নমানের ইট দিয়ে তৈরি হচ্ছে সড়ক। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগতমান নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

সড়ক পথে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সড়ক পথে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। আজ (শুক্রবার, ১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি। বেনাপোল স্থলবন্দরে নতুন এই হাইকমিশনারকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত দেশিটির উপ-হাইকমিশনার পবন বাধে।

ধোবাউড়ায় ট্রাকসহ ব্রিজ ভেঙে পড়লো নদীতে; সড়কে বন্ধ যান চলাচল

ধোবাউড়ায় ট্রাকসহ ব্রিজ ভেঙে পড়লো নদীতে; সড়কে বন্ধ যান চলাচল

ময়মনসিংহ-ধোবাউড়া সড়কের গোয়াতলায় কংশ নদীর উপর বেইলি ব্রিজটি বালুবোঝাই ট্রাকসহ নদীতে ভেঙে পড়েছে। এ ঘটনায় ধোবাউড়া-ময়মনসিংহ সড়কে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাসের ধাক্কায় প্রাণ হারালেন পৌরসভার সহকারী প্রকৌশলী

বাসের ধাক্কায় প্রাণ হারালেন পৌরসভার সহকারী প্রকৌশলী

ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছারের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁয় সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

নওগাঁয় সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

নওগাঁর আত্রাই উপজেলার সড়ক ও গাইডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ উপজেলার স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজটি তদারকির মাধ্যমে সঠিকভাবে সম্পন্ন করা।

সড়ক নির্মাণে টেকনিক্যাল এক্সপার্টদের জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান

সড়ক নির্মাণে টেকনিক্যাল এক্সপার্টদের জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান

‘সড়ক নির্মাণের টেকনিক্যাল এক্সপার্টদের দুর্নীতি করার সুযোগ বেশি’ উল্লেখ করে রাজউক চেয়ারম্যান ও আইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই।