হত্যাকাণ্ড
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি রাঙামাটিতে গ্রেপ্তার

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি রাঙামাটিতে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।

পাবনায় ছেলের সামনে বাবাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ আসামি রিমান্ডে

পাবনায় ছেলের সামনে বাবাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ আসামি রিমান্ডে

পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে ছেলের সামনে হোসেন আলী নামের এক চরমপন্থি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৬ আসামির মধ্যে ৫ আসামির প্রত্যেককে দিই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

চট্টগ্রামে পারিবারিক বিরোধে মা-মেয়ে খুন, শিশুসন্তান আহত

চট্টগ্রামে পারিবারিক বিরোধে মা-মেয়ে খুন, শিশুসন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক বিরোধে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুসন্তান।

যশোরে যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল আহমেদ রানা নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ নৃশংস ঘটনা ঘটে।

নোয়াখালীর মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীর মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (১৭) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। ঘটনার পর অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুক্তরাজ্যে শিক্ষার্থী হত্যা: ‘দ্বিমুখী পুলিশিং’ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা

যুক্তরাজ্যে শিক্ষার্থী হত্যা: ‘দ্বিমুখী পুলিশিং’ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা

যুক্তরাজ্যে এক ছাত্র হত্যার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক ঝড়ে এবার ঘি ঢেলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে দেশটিতে চলমান বিতর্কের মধ্যে ব্রিটিশ পুলিশের ‘মতাদর্শগত কন্ডিশনিং ও দ্বিমুখী পুলিশিং’ বা দ্বিমুখী আচরণের কড়া সমালোচনা করেছে ওয়াশিংটন। একে ‘সভ্যতার পতনের লক্ষণ’ হিসেবেও অভিহিত করেছে তারা।

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ছিলো, অনেক আলামত উধাও: অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ছিলো, অনেক আলামত উধাও: অ্যাটর্নি জেনারেল

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে শুরু থেকেই গাফিলতি ছিলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে অনেক আলামতের হদিস না মিললেও হাইকোর্টের নির্দেশে বর্তমান তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ফরিদপুরে বেড়েছে সহিংসতা; তিন দিনে নারীসহ ৩ হত্যাকাণ্ড, আহত অর্ধশতাধিক

ফরিদপুরে বেড়েছে সহিংসতা; তিন দিনে নারীসহ ৩ হত্যাকাণ্ড, আহত অর্ধশতাধিক

ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার ছুটিতে বেড়েছে সহিংসতা। তিন দিনে পারিবারিক সহিংসতা ও জমি সংক্রান্ত বিরোধে পৃথক তিনটি ঘটনায় দুই নারীসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া তুচ্ছ ঘটনায় অপর তিনটি স্থানে দেশিয় অস্ত্র নিয়ে সংঘটিত সংঘর্ষে অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।

নাটোরে মহাসড়কের পাশে রক্তাক্ত মরদেহ; পুলিশি হেফাজতে স্ত্রীসহ ৩

নাটোরে মহাসড়কের পাশে রক্তাক্ত মরদেহ; পুলিশি হেফাজতে স্ত্রীসহ ৩

নাটোরে মহাসড়কের পাশ থেকে রজব আলী নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে কুপিয়ে জখমের চিহ্ন থাকায় ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ তিনজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়।