হোয়াইট-হাউস
ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানালো ইরান, চাইলো ১৬৮ শিশু হত্যার জবাব

ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানালো ইরান, চাইলো ১৬৮ শিশু হত্যার জবাব

সন্তান জন্মের সুসংবাদে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে এই খুশির মুহূর্তেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যুর বিষয়টি তুলে ধরে তাকে কঠোর সমালোচনা করতেও ছাড়েনি তেহরান। ওই হামলায় নিহতদের মধ্যে বড় একটি অংশই ছিল শিশু। এনটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের প্রধান শত্রু ‘ট্রাম্প’

ট্রাম্পের প্রধান শত্রু ‘ট্রাম্প’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালে হোয়াইট হাউসে ফিরলেও; দুই বছর না যেতেই সেই অর্থনীতিই এখন ডোনাল্ড ট্রাম্পের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে, খোদ মার্কিন ভোটাররাই এখন বর্তমান মূল্যস্ফীতির জন্য ট্রাম্প প্রশাসনের নীতিকে দায়ী করছেন।

ইসরাইলের যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে; কোণঠাসা নেতানিয়াহু

ইসরাইলের যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে; কোণঠাসা নেতানিয়াহু

ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বেশ দম্ভের সঙ্গেই প্রচার করেছিলেন যে তার দেশ যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে আঞ্চলিক পরাশক্তি ইরানের বিরুদ্ধে এক বড় যুদ্ধে লড়ছে। কিন্তু যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে।

ইরানের প্রস্তাবে ট্রাম্প ‘অখুশি’; সংঘাত শেষ হওয়ার দাবি

ইরানের প্রস্তাবে ট্রাম্প ‘অখুশি’; সংঘাত শেষ হওয়ার দাবি

ইরানের পক্ষ থেকে দেয়া নতুন প্রস্তাবগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের আলোচকেরা এমন কিছু সুযোগ-সুবিধা বা ছাড় চেয়েছেন, যা তার পক্ষে দেয়া ‘সম্ভব নয়’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পকে আজ ইরানে সামরিক অভিযানের নতুন পরিকল্পনা জানাবেন সেন্টকম প্রধান

ট্রাম্পকে আজ ইরানে সামরিক অভিযানের নতুন পরিকল্পনা জানাবেন সেন্টকম প্রধান

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত ব্রিফিং করবেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। সংশ্লিষ্ট দুই সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এক্সিওস’ এ তথ্য জানিয়েছে।

ইরান ইস্যুতে ‘তাড়াহুড়ো নেই’ ট্রাম্পের, অপেক্ষায় ওয়াশিংটন

ইরান ইস্যুতে ‘তাড়াহুড়ো নেই’ ট্রাম্পের, অপেক্ষায় ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো ‘সময়ের চাপ’ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের কাছে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামী রোববার দাবি ইসরাইলি সংবাদমাধ্যমের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামী রোববার দাবি ইসরাইলি সংবাদমাধ্যমের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতি আগামী (রোববার, ২৬ এপ্রিল) শেষ হতে যাচ্ছে বলে ইসরাইলকে জানিয়েছে ওয়াশিংটন। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের সময়সীমা নিয়ে ধোঁয়াশা, বাড়ছে প্রশ্ন

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের সময়সীমা নিয়ে ধোঁয়াশা, বাড়ছে প্রশ্ন

ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই সংঘাত কত দিন চলবে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বারবার পরিবর্তন এসেছে। কখনো কয়েক দিন, কখনো কয়েক সপ্তাহ—এভাবে সময়সীমা বদলাতে বদলাতে এখন তিনি কেবল একটি শব্দই ব্যবহার করছেন, আর তা হলো—‘শিগগিরই’। কাতারভিত্তিক আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রী লোরি শ্যাভেজ-ডিরেমারের পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রী লোরি শ্যাভেজ-ডিরেমারের পদত্যাগ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে পদত্যাগ করেছেন মার্কিন শ্রমমন্ত্রী লোরি শ্যাভেজ-ডিরেমার। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) হোয়াইট হাউসের পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও লোরি শ্যাভেজ-ডিরেমার বেশকিছু দিন ধরেই শ্রম দপ্তরের মহাপরিদর্শকের তদন্তের মুখে ছিলেন।

মার্কিন বিমান ভূপাতিতের খবরে কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

মার্কিন বিমান ভূপাতিতের খবরে কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

নিখোঁজ দুই বৈমানিককে উদ্ধারে তাৎক্ষণিক স্থল অভিযানের দাবি; পরিস্থিতি সামলাতে নাজেহাল হোয়াইট হাউসের কর্মকর্তারা ইরানের মাটিতে একটি মার্কিন এফ-ফিফটিনই যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং দুজন বৈমানিক নিখোঁজ হওয়ার খবর শুনে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ‘একটু বেশি চালাকি’ করছে: ডোনাল্ড ট্রাম্প

ইরান ‘একটু বেশি চালাকি’ করছে: ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করার ঘোষণা দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শনিবার, ১৮ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন যে, তেহরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালোভাবে’ এগোচ্ছে। দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি সম্পদ অবমুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি: হোয়াইট হাউস

ইরানি সম্পদ অবমুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি: হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদ প্রতিবেদনগুলো খারিজ করে দিয়েছেন, যাতে বলা হয়েছিল ওয়াশিংটন ইরানি সম্পদ অবমুক্ত করতে সম্মত হয়েছে। তুরুস্কের টিআরটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।